ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাভারে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক

মোঃ শামীম আহমেদ- সাভার (ঢাকা):
  • আপডেট সময় : ০৮:৩৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩ ২৭৯ বার পঠিত

সাভারে পারিবারিক কলহের জেরে পোশাক শ্রমিক স্ত্রী সুলতানা (২৮) কে ছুরিকাঘাতে হত্যা করেছে পাষন্ড স্বামী। এঘটনায় স্বামী বাবু (৩২) কে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬ টার দিকে সাভারের আনন্দপুর এলাকার খোশ মোহাম্মদের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সুলতানা টাঙ্গাইল জেলার নাগরপুর থানার গোকুলহাট এলাকার মোস্তফার মেয়ে। তিনি স্বামী বাবুর সাথে সাভারের আনারকলি এলাকায় ভাড়া থেকে পোশাক কারখানায় কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী শহিদ মোল্লা বলেন, গত তিনদিন আগে সুলতানা তার খালু খোশ মোহাম্মদের বাড়িতে আসে। বাড়িতে এসে সুলতানা বলে তাকে বাবু মারধর করে বাসা থেকে তাড়িয়ে দিয়েছে। একারনে খালুর বাড়িতে সে চলে আসে। আজ বিকেল ৫ টার দিকে খোশ মোহাম্মদের বাড়িতে এসে স্ত্রী সুলতানাকে নিয়ে যেতে চায় বাবু। সুলতানা যেতে রাজি না হলে কোমর থেকে ছুরি বের করে আমার সামনেই সুলতানার পেটের ভিতরে ঢুকিয়ে দেয়। পরে সুলতানাকে আমার ছেলে লালচাঁন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে বাবুকে স্থানীয়রা গণধোলাই দিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করে পুলিশ সোপর্দ করেন।

এব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, নিহতের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া বাবুকে আটক করে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি জব্দ করা হয়েছে।

ট্যাগস :

সাভারে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক

আপডেট সময় : ০৮:৩৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩