ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাভারে তিন কারবারি আটক-৫০ কেজি গাঁজা উদ্ধার

মাসুদুর রহমান রুবেল - ঢাকা:
  • আপডেট সময় : ০১:১৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ২৬০ বার পঠিত

ঢাকার সাভারে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তিন মাদক কারবারিকে আটক করা হয়।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।

এর আগে সোমবার (১৮ মার্চ) রাত পৌণে ১১টার দিকে সাভারের জোড়পুল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- কুমিল্লা জেলার দেবিদ্বার থানার পৈয়াবাড়ী এলাকার আলী আশরাফের ছেলে মোঃ আল আমিন (২২) ও একই থানার আশরা কেরানীবাড়ী এলাকার মৃত আয়নাল হোসেনের ছেলে মোঃ মাসুদ (২৫) এবং নওগাঁ জেলার সদর থানার মাগুরা দক্ষিণ পাড়া এলাকার মৃত হামিদুর রহমানের ছেলে মোঃ কবির হোসেন (৩০)।

ডিবি পুলিশ জানায়, সোমবার রাতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল সাভার থানাধীন জোড়পুল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি পিকআপের মধ্যে রক্ষিত অবস্থায় থাকা ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দসহ ঘটনাস্থল থেকে তিন মাদক কারবারিকে আটক করা হয়।

ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায় যে, তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকা হইতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে সাভারের জোড়পুল সহ আশেপাশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে। জব্দকৃত ৫০ কেজি গাঁজা কুমিল্লা হইতে সংগ্রহ করে নওঁগার উদ্দেশ্যে যাইতেছিল বলে স্বীকার করেছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) জানান, আটককৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

সাভারে তিন কারবারি আটক-৫০ কেজি গাঁজা উদ্ধার

আপডেট সময় : ০১:১৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪