ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সাভারে ডিম ব্যবসায়ীর অফিসে ঢুকে লুট, গ্রেফতার ১

মাসুদুর রহমান রুবেল - ঢাকা:
  • আপডেট সময় : ১০:০৭:০২ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩ ১৫৬ বার পঠিত

সাভারে ডিম ব্যবসায়ীর অফিসে ঢুকে চাপাতির ভয় দেখিয়ে লুট করা ঘটনায় মুখে রুমাল বাধা সুমন নামে এক অপরাধীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ।

শনিবার (৪ নভেম্বর) দুপুরে সাভার মডেল থানা প্রেস ব্রিফিং করে ঘটনার বিস্তারিত তুলে ধরেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

এর আগে, ৩ নভেম্বর আসামী সুমনকে ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় সাভার মডেল থানায় মামলা করেছেন ভুক্তভোগী ডিম ব্যবসায়ী নুরুল ইসলাম রবিউল।

গ্রেফতার সুমন চাঁদপুরের ফরিদগঞ্জ থানার রাধামার্কেট সাহেববাড়ী গ্রামের মৃত আলী হোসেনের ছেলে। বর্তমানে রাজধানীর মোহাম্মদপুরে বসবাস করে। তারা একটি সংবদ্ধ একটি চক্র। তারা সুযোগ বুঝে বিভিন্ন স্থানে ছিনতাই ও ডাকাতি করে আসছিল। তাদের বিভিন্ন থানায় একাধিক মামলা থাকার তথ্যও পেয়েছে পুলিশ।

পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ঘটনার পর থেকে থানা পুলিশ ও ডিবির একাধিক দল অভিযান শুরু করে। এরমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা লুট হওয়া কিছু টাকা। জব্দ করা ছিনতাইয়ে ব্যবহৃত চাপাতি। গ্রেপ্তার আসামী বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ৫ টি মামলা রয়েছে।

এ ঘটনায় তারা ৩ জন জড়িত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। তাদের সমুনসহ দুইজন চাপাতি নিয়ে ব্যবসায়ীর অফিসে ঢুকে লুটপাট চালায়। তাদের একজন মোটরসাইকেল নিয়ে বাইরে অপেক্ষা করছিল। বাকীদেরও গ্রেপ্তার অভিযান চলছে। এছাড়া গ্রেপ্তার আসামী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, অতিরিক্তি পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবিব খান, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্রা সাহাসহ ডিবি পুলিশের অন্যান্য কর্মকর্তাগন।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর শনিবার দিবাগত রাত ৩ টার দিকে সাভারের ছায়াবিথী আমতলার মোড়ে ডিম ব্যবসায়ী নুরুল ইসলামের অফিসের ঢুকে তাকে অস্ত্রের মুখে জিম্মী করে সুমন ও তার সহযোগিরা প্রায় এক লাখ ৩৬ হাজার টাকা ও চারটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

ট্যাগস :

সাভারে ডিম ব্যবসায়ীর অফিসে ঢুকে লুট, গ্রেফতার ১

আপডেট সময় : ১০:০৭:০২ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩