ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সাভারে ডিবি’র অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাসুদুর রহমান রুবেল, সাভার (ঢাকা):
  • আপডেট সময় : ০৪:২৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ৭৭ বার পঠিত

ঢাকার সাভারে অভিযান চালিয়ে ১৫০০ পিস মাদকদ্রব্য ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।

এর আগে সোমবার রাত ৯টার দিকে সাভারের পশ্চিম রাজাসন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- রাজবাড়ী জেলার কালুখালি থানার পারকুলা এলাকার সুলতান শেখের ছেলে ইসমাইল (২৭) ও আশুলিয়ার গেরুয়া এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মোঃ শরীফ (৩৮)। সুলতান শেখ বর্তমানে আশুলিয়ার ইসলামনগর এলাকায় থাকতো বলে জানা যায়।

ডিবি পুলিশ জানায়, সোমবার রাত ৯টার দিকে গোপন সাংবাদের ভিত্তিতে জানতে পারি, সাভারের পশ্চিম রাজাসন এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল। এ সময় তাদের হেফাজত থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, উক্ত আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সাভারে ডিবি’র অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:২৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫