ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাবেক মেম্বারসহ ৬ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার- ইয়াবা জব্দ

মাসুদুর রহমান রুবেল-সাভার (ঢাকা):
  • আপডেট সময় : ০১:৪৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪ ৩৫৮ বার পঠিত

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে নরসিংহপুর এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী সফুর উদ্দিন মেম্বারসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৫১৩ পিস ইয়াবা ট্যাবেলট জব্দ করা হয়।

রবিবার (৭ জুলাই) ভোর রাতে আশুলিয়ার নরসিংহপুর বুড়িপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়ার নরসিংহপুর বুড়িপাড়া এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে মোঃ সফুর উদ্দিন মেম্বার (৫৫) ও একই এলাকার মৃত আছের উদ্দিনের ছেলে কামাল হোসেন (৪৬), আশুলিয়ার ইয়ারপুর এলাকার নাজিমুদ্দিনের ছেলে ফারুক হোসেন (৩৫) ও একই এলাকার মৃত লক্ষণ সরকারের ছেলে বিদ্যুৎ সরকার (৩৮), টাঙ্গাইল জেলার ভূয়াপুর থানার রামপুর এলাকার মৃত আব্দুল জব্বারের মোঃ সভা ওরফে স্বপন (৪৮) এবং জামালপুর জেলার সদর থানার নরুন্দী বড় মতর এলাকার মোঃ সোলাইমানের ছেলো মোঃ আনার (৩১)।

পুলিশ জানায়, রবিবার ভোররাতে আশুলিয়ার জিরাবো বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার নরসিংহপুর বুড়িপাড়া এলাকায় সফুর উদ্দিন মেম্বারের বাঁশঝাড়ের পাশে ফাঁকা জায়গায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিতেছে। পরে এমন সংবাদের ভিত্তিত  উক্তস্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৫১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে আজ সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে সফুর উদ্দিন মেম্বার এলাকার একজন চিহ্নিত দুর্ধর্ষ মাদক কারবারি। তার নামে একাধিক থানায় ৪টি মাদক মামলা রয়েছে।

ট্যাগস :

সাবেক মেম্বারসহ ৬ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার- ইয়াবা জব্দ

আপডেট সময় : ০১:৪৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪