ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাধারণ জনগণকে ঔষধ সিন্ডিকেটের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

মানিক কুমার দাস-ফরিদপুর:
  • আপডেট সময় : ০১:১৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩ ১০৩ বার পঠিত

ফরিদপুরে সকল স্বেচ্ছাসেবী সংগঠন ও সচেতন ফরিদপুরবাসীর উদ্যোগে সাধারণ জনগণকে ঔষধ সিন্ডিকেটের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি ফরিদপুর জেলা শাখা কতৃক কথিত অবৈধ সিন্ডিকেট তৈরী করে ঔষধের দাম সর্বোচ্চ মূল্যে বিক্রি করতে বাধ্য করার প্রতিবাদ ও সিন্ডিকেটের মূলহোতাদের আইনের আওতায় আনার দাবীতে সকল স্বেচ্ছাসেবী সংগঠন ও সচেতন ফরিদপুর বাসীর আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠন বাতিঘর এর সভাপতি ইঞ্জিনিয়ার পারভেজ হোসেন এর সভাপতিত্বে আজ মঙ্গলবার সকাল ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এক মানব বন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয় ।

উক্ত মানব বন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন মুক্ত সমাজের সমন্বয় মোহাম্মদ রাজিব, তুহিন মোল্লা মোঃ আওয়াল শেখ, মোঃ রঞ্জন শেখ, উই কেয়ার এর সমন্বয়ক সঞ্জয় সাহা, আমরা ক’জন এর সমন্বয়ক আলিম হায়দার তুহিন, ব্লাড লিংক ফরিদপুরের সমন্বয়ক খায়রুল ইসলাম রোমান, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারণ সম্পাদক রুমন চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এনামুল হাসান গিয়াস।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আবরার নাদিম ইতু, স্বেচ্ছাসেবী সংগঠন পজিটিভ ফরিদপুর এর সভাপতি তুহীন বিন আলমগীর, জেলা বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলী আহসান বনি এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী, সামাজিক,ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ।
মানববন্ধনে নেতৃবৃন্দ সিন্ডিকেটের মাধ্যমে সর্বোচ্চ খুচরা মূল্যে ঔষধ বিক্রি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।তারা বলেন আগে একজন গরীব মানুষ ঔষধের গায়ে লিখিত মূল্য থেকে কিছুটা ছাড় পেত যা গরীব খেটে খাওয়া মানুষের চিকিৎসা সেবা পেতে সহায়ক হতো। কিন্তু বর্তমানে একটি কুচক্রী মহল প্রত্যেক দোকানিকে ঔষধের গায়ে লিখিত মূল্যে ঔষধ বিক্রি করতে বাধ্য করছে,যা সেবা খাতকে কলূষিত করছে। অবিলম্বে এই অবস্থার পরিবর্তন না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচির হুশিয়ারি দেন তারা।
মানববন্ধন কর্মসূচি শেষে তারা ফরিদপুর জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেন।

ট্যাগস :

সাধারণ জনগণকে ঔষধ সিন্ডিকেটের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:১৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩