ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাদুল্লাপুরে চুরি-ডাকাতি-ছিনতাই বেড়ে যাওয়ায় নিরাপত্তার দাবিতে মানববন্ধন

মোঃ আবু জাফর মন্ডল-গাইবান্ধা:
  • আপডেট সময় : ১১:০৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ৯৮ বার পঠিত

Oplus_0

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় জনমনে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। এই পরিস্থিতিতে জান-মালের নিরাপত্তা নিশ্চিত ও চোর-ডাকাতদের বিরুদ্ধে পুলিশের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় ইউনিয়নের ইদিলপুর গ্রামের নতুন বাজারের পাকা রাস্তার মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন ইদিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহারুল হুদা মণ্ডল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা ছাত্রশিবির সভাপতি মোসফেকুর প্রামাণিক, ইউপি সদস্য মোকলেছুর রহমান, বাজার কমিটির সভাপতি হেলাল মিয়া ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, শিক্ষক রাজ্জাক মাস্টার ও আশরাফুল মাস্টার, ভুক্তভোগী পরিবারের সদস্য রতন মাস্টার, শাহজাহান ঘটক প্রমুখ।

বক্তারা বলেন, এলাকায় প্রতিনিয়ত চুরি, ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রম বেড়েই চলেছে। এতে করে এলাকাবাসী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। কিন্তু পুলিশের পক্ষ থেকে এখনো কোনো দৃশ্যমান কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তারা অভিযোগ করেন, ডাকাতদের হুমকির কারণে ভুক্তভোগীরা মামলা করতে ভয় পাচ্ছেন। অবিলম্বে ডাকাতদের গ্রেফতার এবং এলাকায় টহল জোরদারসহ কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের দাবি জানান বক্তারা।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, এখনও থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। তবে অভিযোগ ছাড়াও পুলিশ অভিযান চালাচ্ছে এবং ঘটনাসংশ্লিষ্টদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ৭-৮ জন ডাকাত ইদিলপুর গ্রামের শিক্ষক মানিক চন্দ্র সরকারের ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও একটি মোটরসাইকেলসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। এ সময় ডাকাতরা মামলা না করার জন্য প্রাণনাশের হুমকি দেয়। এ ছাড়া সম্প্রতি ইউনিয়নের একাধিক এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

ট্যাগস :

সাদুল্লাপুরে চুরি-ডাকাতি-ছিনতাই বেড়ে যাওয়ায় নিরাপত্তার দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ১১:০৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫