ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরা গহীন সুন্দরবন থেকে বৃদ্ধা নারী উদ্ধার

আল-হুদা মালী- শ্যামনগর (সাতক্ষীরা):
  • আপডেট সময় : ০৮:৪৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ১৪৮ বার পঠিত

সাতক্ষীরা পশ্চিম সুন্দরবন রেঞ্জের বাদুজুলি খালের গাছের ডাল থেকে এক বয়স্ক নারীকে উদ্ধার করেছে জেলেরা।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় ওই নারীকে উদ্ধার করে নিয়ে আসেন গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের ফজের খাঁ এর ছেলে আলমগীর ও তার সঙ্গী রহমান গাজী দুই কাঁকড়া শিকারী জেলে।

উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ৬৫ বছর। তার কাছে নাম শুনলে তিনি বলেন নাম শুকুরুন নেছা। তার স্বামীর নাম গফফার। তার একটি ছেলে রয়েছে নাম রফিকুল। এছাড়া আর কিছুই বলতে পারছেন না তিনি। কিছুটা মানুসিক ভারসম্যহীন বলে ধারনা করছেন এলাকাবাসী।

কাঁকড়া জেলে গাবুরা আলমগীর ও রহমান খাঁ জানান, নৌকায় দু’জন কাঁকড়া ধরতে গিয়েছিলাম। ফিরে আসার সময় বাধুজুলি খালের পাশে একটি গাছের ডালে ওই বৃদ্ধা নারী শুয়ে ছিলেন। আমরা ওই নারীকে দেখতে পেয়ে তাকে গাছ থেকে নামিয়ে বাড়িতে এনেছি এবং চেয়ারম্যান সাহেব কে বিষয় টা জানিয়ে বর্তমানে আমার বাসায় রেখে দিয়েছি।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জি এম মাছুদুল আলম বলেন,আমি শুনেছি গাবুরা ৯নং সোনা গ্রামের আলমগীর খাঁ ও রহমান নামে দুই ছেলে সুন্দরবনে কাঁকড়া শিকার করতে গিয়ে ছিল। তারা বাড়িতে আশার সময় নাকি এক বৃদ্ধ নারী গাছে ডালে শুয়ে ছিল দেখতে পায়। পরে তাঁরা সেই নারী কে সুন্দরবন থেকে উদ্ধার করে নিয়ে এসেছে বাড়িতে। বর্তমান তিনি অসুস্থ আছে তার বাড়িতে রেখে সুস্থ করা হয়েছে। এই বৃদ্ধা নারী বড় বড় নদী পার হয়ে গহীন বনে কীভাবে পোঁছালো, সেটিও বড় প্রশ্ন। এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।

সাতক্ষীরা গহীন সুন্দরবন থেকে বৃদ্ধা নারী উদ্ধার

আপডেট সময় : ০৮:৪৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫