ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরা আশাশুনি পূজা উদযাপন পরিষদের সভাপতির সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শেখ ইয়াসির আরাফাত - সাতক্ষীরা:
  • আপডেট সময় : ০৭:১৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ ১৯১ বার পঠিত

আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে পূজা উদযাপন পরিষদের সভাপতি কর্তৃক সংগঠন পরিপন্থী সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার দুপুরে আশাশুনি প্রেসক্লাবে উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষে লিখিত বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার বৈদ্য।

তিনি বলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কখনো প্রত্যক্ষভাবে কোন রাজনৈতিক দলকে সমর্থন করে না।

তাছাড়া স্থানীয় সরকার নির্বাচনে সংগঠনটি কোন প্রার্থীর পক্ষ গ্রহণ করে না। কিন্তু গত ১২ মে রবিবার বিকালে উপজেলা সদরের বাজার চান্নিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আশাশুনি উপজেলা শাখার সভাপতি নীলকণ্ঠ সোমের সভাপতিত্বে জনৈক প্রার্থীর সমর্থনে যে জনসভাটি অনুষ্ঠিত হয়েছে তার সঙ্গে আশাশুনি উপজেলা পূজা উদযাপন পরিষদের কোন সম্পৃক্ততা নেই বা পরিষদ সংশ্লিষ্ট নয়।

ওই সভায় সভাপতি যে বক্তব্য দিয়েছেন বা সিদ্ধান্ত নিয়েছেন তা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় এবং ব্যক্তিগত মতামত। স্থানীয় সরকার নির্বাচনে সাংগঠনিকভাবে আমাদের কোন নির্দেশনা নেই।

তারা কার পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করবেন সেটি সদস্যদের ব্যক্তিগত বিষয়। তাই কারো কোন বক্তব্যে বিভ্রান্ত না হতে প্রত্যেক সদস্যের প্রতি উদাত্ত আহ্বান জানান নেতৃবৃন্দ।

সভাপতি নীল কণ্ঠ সোম সংগঠন পরিপন্থী কাজ করে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

উপজেলার সকল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সম্পাদকের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তী, শিক্ষক কালিপদ রায়, সমিরণ রায়, নির্বাহী সদস্য ও ইউপি চেয়ারম্যান প্রভাষক দিপংকর বাছাড় দীপু, দিপংকর সরকার দীপ, যুগ্ম সাধারণ সম্পাদক ও শোভনালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দাস, সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক হিরু লাল বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা দিনেশ চন্দ্র মণ্ডল প্রমুখ

ট্যাগস :

সাতক্ষীরা আশাশুনি পূজা উদযাপন পরিষদের সভাপতির সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৭:১৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪