ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জ ইউপি সদস্য আব্দুল গফফারের স্ত্রীর আত্মহত্যা

আল-হুদা মালী-(সাতক্ষীরা) শ্যামনগর:
  • আপডেট সময় : ১১:২৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ ২২৭ বার পঠিত

সাতক্ষীরার কালিগঞ্জে পারিবারিক কলহের জেরে নূরজাহান(৫১) নামে এক গৃহবধূর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার করেছে। সে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের( ৯ নং) ওয়ার্ডের সদস্য আব্দুল গফ্ফারের স্ত্রী। স্থানীয়রা বলেছে পারিবারিক কলহের জেরে আত্নহত্যার পথ বেছে নিতে পারে নুরজাহান।
গত বুধবার(১১ অক্টোবর) রাত্র ৮ টার দিকে কৃষ্ণনগরের রঘুনাথপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।

নিহতের বড় ছেলে আব্দুল গফুর জানান, বুধবার সন্ধ্যায় তার বাবা প্রয়োজনীয় কাজে বাইরে চলে যান। প্রয়োজনীয় কাজ শেষ করে আধঘন্টা পরে বাড়িতে ফিরে আসেন। এসময় তার বাবা রুমে ঢুকে বাতি জ্বালিয়ে চিৎকার শুরু করেন। সাথে সাথে পরিবারের সদস্যরা সেখানে ছুটে গিয়ে ঘরের আড়ার সাথে তার মায়ের ঝুলন্ত দেহ দেখতে পান। পরবর্তীতে ঘটনাস্থল থেকে তার মাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় স্বজনরা। সেখানের কর্তব্যরত চিকিৎসক নুরজাহানকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় এক মুদি ব্যবসায়ী জানান, গত মঙ্গলবার(১০অক্টোবর) রাত ৯টার দিকে আব্দুল গাফফার মেম্বার ও তার স্ত্রী সামান্য বিষয় নিয়ে কথাকাটাকাটি করেন। এক পর্যায়ে মেম্বার স্ত্রীর উপর ক্ষিপ্ত হয়ে জুতা ছুড়ে মারেন, স্ত্রীও পাল্টা ফ্যান ছুড়ে মারেন তাকে। পরবর্তীতে তাদের ছোট ছেলে আব্দুর রউফ ঘটনাস্থলে তার বাবাকে আঘাত করে সেখান থেকে সরিয়ে দেন।
বিষয়টি জানার জন্য কৃষ্ণনগর ইউনিয়নের পরিষদের সদস্য গফফার হোসেনের মোবাইল নাম্বারে একাধিক বার ফোন দিলেও রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) আমিনুর রহমান জানান, নিহতের মরদেহ সাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে শ্যামনগর থানা পুলিশ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

ট্যাগস :

সাতক্ষীরার কালিগঞ্জ ইউপি সদস্য আব্দুল গফফারের স্ত্রীর আত্মহত্যা

আপডেট সময় : ১১:২৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩