ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শেখ ইয়াসির আরাফাত-সাতক্ষীরা:
  • আপডেট সময় : ০৭:৪৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪ ৩১৭ বার পঠিত

সাতক্ষীরার কালিগঞ্জে পানিতে ডুবে ইব্রাহীম হোসেন নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ জানুয়ারী) সকাল ১০টার দিকে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ইব্রাহীম হোসেন চৌবাড়িয়া গ্রামের ওমান প্রবাসী শরিফুল ইসলামের ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, শিশুটির মা তাকে খাওয়ানোর পর নিজে সকালের নাস্তা করছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী ঘেরের পানিতে ইব্রাহীমকে ভাসতে দেখেন। তাকে উদ্ধার করে নলতা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পিতা শরিফুল ইসলাম বলেন, ইব্রাহীম আমার ২য় সন্তান। আমার দশ বছর বয়সের একটি মেয়ে রয়েছে। সাত দিন আগে তিনি ওমান থেকে দেশে ফিরেছেন বলে জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হ‌য়ে‌য়ে। লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

ট্যাগস :

সাতক্ষীরার কালিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৭:৪৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪