ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাকিবকে সব ধরণের আইনি সহায়তা দেবে বিসিবি!

প্রতিদিনের খবর ডেস্ক ::
  • আপডেট সময় : ০২:৪৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪ ৩৫০ বার পঠিত

সদ্য সমাপ্ত রাওয়ালপিন্ডি টেস্টে খেলার সময়ই ঢাকায় সাকিব আল হাসানের নামে একটি মামলা হয়েছে। এই হত্যা মামলায় সাকিবসহ আসামি করা হয়েছে মোট ১৫৬ জনকে। মামলার আসামি হওয়ায় সিরিজের দ্বিতীয় টেস্টে সাকিবের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। তবে তা উড়িয়ে দিয়েছে বিসিবি।

সাকিবকে দেশে ফেরত আনতে বিসিবিকে আইনি নোটিশ পাঠিয়েছেন একজন আইনজীবি। আজ সেটার জবাবও দিয়েছে বিসিবি। তাছাড়া সাকিবকে সব ধরনের আইনি সহায়তা দেবে বোর্ড।

যতক্ষণ পর্যন্ত সাকিবের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি না হচ্ছে, ততক্ষণ জাতীয় দলের হয়ে খেলতে আইসিসির বা ক্রিকেটীয় আইনে কোনো বাধা নেই।

মঙ্গলবার সন্ধ্যায় বিসিবির সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘সাকিবের ব্যাপারটা এফআইআর হয়েছে। আমরা লিগ্যাল নোটিশের জবাব দিয়েছি বোর্ড থেকে, যেহেতু সে চুক্তিভিত্তিক ক্রিকেটার। আমরা বোর্ড থেকে তাকে সাপোর্ট করব লিগ্যালি। এই সময়ের মধ্যে ওর খেলতে কোনো অসুবিধা নেই।’

আগামী মাসে ভারত সফর করবে বাংলাদেশ। সেই সিরিজে সাকিবকে পাওয়া যাবে কি না এমন প্রশ্নে বিসিবি সভাপতি বলেন, ‘ভারত সিরিজে যদি সে ফিট থাকে, সিলেক্ট হয় তাহলে সে খেলবে।

ট্যাগস :

সাকিবকে সব ধরণের আইনি সহায়তা দেবে বিসিবি!

আপডেট সময় : ০২:৪৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪