ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে খানসামায় মানববন্ধন

মোঃ লায়ন ইসলাম,খানসামা (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৪:০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ২৩৯ বার পঠিত

Oplus_0

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত বিচারের দাবিতে দিনাজপুরের খানসামা উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) সকালে খানসামা উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের আয়োজনে পাকেরহাট শাপলা চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়।

সিনিয়র সাংবাদিক আজিজার রহমানের সভাপতিত্বে ও দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি এস এম রকি’র সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি নুরনবী ইসলাম, দৈনিক কালবেলার প্রতিনিধি মাসুদ রানা, দৈনিক ভোরের দর্পণের প্রতিনিধি সাজু সরকার, দৈনিক আমার দেশ প্রতিনিধি জসিম উদ্দিন, মুক্ত খবরের প্রতিনিধি তারিকুল ইসলাম চৌধুরী, খোলা কাগজের প্রতিনিধি ফারুক আহমেদ, আজকের দর্পণের প্রতিনিধি লায়ন ইসলাম, স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি উজ্জ্বল রায়, বাংলাদেশ সমাচারের প্রতিনিধি সুজন শেখ, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি বুলবুল ইসলাম, আলোকিত সকালের আলমগীর ইসলামসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

সভায় বক্তারা দ্রুত সময়ের মধ্যে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত সময়ে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়ে বক্তারা বলেন, কোন সরকারের সময়েই সাংবাদিকরা নিরাপদ নয়। আমরা কাজের নিরাপদ পরিবেশ চাই।

সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে খানসামায় মানববন্ধন

আপডেট সময় : ০৪:০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫