ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে কুমারখালীতে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৩৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪ ৩৩০ বার পঠিত

গেলো বৃহস্পতিবার পাবনার সাঁথিয়া উপজেলার রাঙ্গামাটি গ্রামে বাড়িঘর ভাঙচুরের সংবাদ সংগ্রহকালে ছয় সাংবাদিকের উপর হামলা,ক্যামেরা ও বুম ভাঙচুরের প্রতিবাদে ও হামলায় জড়িত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

১৬’মার্চ শনিবার দুপুর ১২ টায় কুমারখালী প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের কার্যালয়ের সামনে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কুমারখালী প্রেসক্লাবের অর্থ-সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি মাহমুদ শরীফ, মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ।

পরে কুমারখালী প্রেসক্লাবের সভাপতি খন্দকার লিপু আমীর কর্মসূচির সমাপনী বক্তব্যে পাবনার সাঁথিয়ায় সাংবাদিকদের উপর হামলাকারীদের মধ্য ইতিমধ্যে দুইজনকে গ্রেফতার করার জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বাকি আসামীদের দ্রুত গ্রেফতার করার দাবী রেখে কর্মসূচির সমাপ্ত ঘোষণা করেন।

এসময় মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যদের উপস্থিত ছিলেন কুমারখালী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বিজয় টিভির তানভীর লিটন,এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি পুলক সরকার, দৈনিক আমার সংবাদের মাসুদ রানা, কুষ্টিয়ার খবরের নয়ন শেখ, আনন্দ টিভির মুস্তাফিজুর রহমান রিগান, দৈনিক যায়যায়দিন পত্রিকার ফরহাদ আমির টিপু, দৈনিক লাখোকণ্ঠের সামরুজ্জামান (সামুন), সময়ের কাগজের শাহীন বিশ্বাস, দৈনিক দেশ পত্রিকার খাইরুল ইসলাম সবুজ,সিনিয়র সাংবাদিক আরজু আহমেদ,দৈনিক নওরোজের আবু তালহা রাসেল, দৈনিক সোনালী খবর এর রফিকুল ইসলাম রফিক,কুষ্টিয়া দিগন্তের সুমন পারভেজ,মিরর অব বাংলাদেশের মিজানুর রহমান,দেশের বাণীর সবুজ হোসেন,বাংলাদেশের আলোর এম,আর শাহীন, মাই টিভির ক্যামেরা পার্সন মোঃ রবিন, চ্যানেল এস এর ক্যামেরা পার্সন সাব্বির হোসেন, সাংবাদিক লিটন,বিজয় টিভির ক্যামেরা পারসন ফাহিম মুনতাসীরসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার পাবনার সাঁথিয়া উপজেলার রাঙ্গামাটি গ্রামে বাড়িঘর ভাঙচুরের সংবাদ সংগ্রহ করতে যান বেশ কয়েকজন সাংবাদিক।তারা ঘটনাস্থলে গিয়ে ভাঙচুরকৃত ঘর-বাড়ির ছবি তোলার সময় সাংবাদিকদের বাধা দিয়ে তাদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন দুই ভাই নাসির ও হেলাল। তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি বলে দাবি ভুক্তভোগী সাংবাদিকদের।

সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে কুমারখালীতে মানববন্ধন

আপডেট সময় : ০৪:৩৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪