ঢাকা ১১:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাংবাদিকদের বের করে দিয়ে প্রাইমারি শিক্ষকদের হুমকী দিলেন রাজবাড়ী সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:১৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ২৩৫ বার পঠিত

সভা থেকে সাংবাদিকদের বের করে দিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হুমকী দিয়েছেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আগামী সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মোঃ রাকিবুল হাসান পিয়াল।

মঙ্গলবার ( ১৯ মার্চ) দুপুরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত নবাগত উপজেলা নির্বাহি অফিসারের সাথে উপজেলার ১৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পরিচিতি ও মতবিনিময় সভা শেষে এ হুমকী প্রদান করেন।

ওই অনুষ্ঠান কাভার করতে যাওয়া মাছরাঙ্গা টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিম বলেন, ওই সভার শেষ দিকে সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ রাকিবুল হাসান পিয়াল সভাস্থলে প্রবেশ করেন।

কিছু সময় পর পিয়াল সেখানে তিনিসহ থাকা কয়েকজন সাংবাদিককে সভাস্থল ত্যাগ করতে নির্দেশ দেন। কারণ হিসেবে তিনি সে সময় সাংবাদিকদের বলেন, “তিনি সভাস্থলে থাকা প্রধান শিক্ষকদের সাথে গোপনীয় কথা বলবেন”। যে কারণে সাংবাদিকরা চলে আসেন।

এদিকে ওই সভা শেষে অডিটোরিয়ামে থাকা ২০ জনের অধিক শিক্ষকের সাথে কথা বলে জানাগেছে, “সাংবাদিকদের বের করে দেবার পর সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ রাকিবুল হাসান পিয়াল উপস্থিত সকল প্রধান শিক্ষককের মোবাইল ফোন বন্ধ করার নির্দেশ দেন।
এর পর তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, “রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন শিক্ষকরা টাকা, বিরিয়ানী ও সুযোগ-সুবিধা নিয়ে কোন এক প্রার্থীর সাথে ছবি তোলা এবং ভিডিও করে তা ফেসবুকে প্রচার করছেন।
এগুলো আপনারা আর যদি করেন তাহলে উপজেলা নির্বাহী অফিসার যখন আগামী উপজেলা নির্বাচনের সময় রিটানিং অফিসারের দায়িত্ব গ্রহণ করবেন তখন আপনাদের ওই সব ছবি ও ভিডিও প্রদান করা হবে।”

নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয় গুলোতে বিভিন্ন সময়ের নানা রকম উন্নয়ন কর্মকান্ড পরিচালনা এবং অনুষ্ঠানে স্বচ্ছল সমাজ সেবকদের সহযোগিতা নেয়া হয়।

এটা কোন দোষের বিষয় নয়। অথচ সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ রাকিবুল হাসান পিয়াল আগামী নির্বাচনের প্রার্থী হওয়ায় তিনি অন্য প্রার্থীদের পছন্দ করছেন না। যে কারণে তিনি প্রকাশ্য শিক্ষকদের এই হুমকি প্রদান করলেন। যা কোন ভাবেই ভদ্রচিত ঘটনা নয়। বিষয়টা অত্যন্ত দুঃখ জনক।

কারণ নির্বাচনের সময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা সহকারি প্রিজাইডং অফিসার এবং সহকারি শিক্ষকরা পুলিং অফিসার হিসেবে কাজ করে থাকেন।

আগামী নির্বাচনেও তারা একই কাজ করবেন। অথচ পিয়াল এই সব শিক্ষকদের হুমকি দেবার মাধ্যমে তার পক্ষে কাজ করার কথা বললেন।

এ বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ রাকিবুল হাসান পিয়াল বলেন, শিক্ষকদের সাথে গোপনীয় কথা থাকায় তিনি সাংবাদিকদের চলে যেতে বলেছেন। তাছাড়া তিনি শিক্ষকদের কোন হুমকি দেননি। বুঝিয়ে বলেছেন।

উল্লেখ্য, মোঃ রাকিবুল হাসান পিয়াল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের পূর্বে পদত্যাগ করেন এবং ভাইস চেয়ারম্যান মোঃ রাকিবুল হাসান পিয়ালের হাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব তুলে দেন।

উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত হবার পর থেকেই তিনি আগামী উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষনা দিয়েছেন এবং সরকারি গাড়ী ব্যবহার করে বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন ও প্রার্থী হিসেবে ভোট প্রার্থনাও করছেন।

সাংবাদিকদের বের করে দিয়ে প্রাইমারি শিক্ষকদের হুমকী দিলেন রাজবাড়ী সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান

আপডেট সময় : ০৬:১৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪