ঢাকা ১১:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সরকারি রাজেন্দ্র  কলেজে দশম বারের মতো গণিতে স্বর্ণপদক প্রদান অনুষ্ঠিত

মানিক কুমার দাস-ফরিদপুর:
  • আপডেট সময় : ০৭:০৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩ ৩৯৪ বার পঠিত
ফরিদপুরের সরকারি রাজেন্দ্র  কলেজে দশম বারের মতো গণিতে স্বর্ণপদক প্রদান অনুষ্ঠিত হয়েছে।
 আজ রবিবার সকাল ১১ টায়  আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত সরকারি রাজেন্দ্র কলেজে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে গণিতে উৎকৃষ্ট ফল অর্জনের জন্য  দুই কৃতি ছাত্রীকে  এ, এফ, মুজিবুর রহমান স্বর্ণপদক ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
শিক্ষাব্রতী দাতব্য প্রতিষ্ঠা এ, এফ, মুজিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৪ সালে থেকে এই পুরস্কার দেয়া হয়ে আসছে। এ বছর ১০ম বারের মত এই পুরস্কার প্রদান করা হয়।
২০১৯ সালের স্নাতকোত্তর এবং ২০২০ সালে স্নাতক পর্যায়ের পরীক্ষায় এই কলেজে সর্বোচ্চ ফল অর্জনকারী দুই ছাত্রী যথাক্রমে মমতাজ জাহান এবং বন্যা কুন্ডু এবার এই পুরস্কার লাভ করেন। উভয়ে এক ভরি ওজনের স্বর্ণ পদক এবং মমতাজ পনেরো হাজার ও বন্যা দশ হাজার টাকা পুরস্কার প্রাপ্ত হন।
রাজেন্দ্র কলেজের শহর শাখায় গণিত বিভাগের প্রধান অধ্যাপক মুহাম্মাদ ফয়জুল হকের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্যে বর্ণবাদ বিরোধী আন্দোলন ও এশিয়ানদের স্বার্থ রক্ষা আন্দোলনের নেতা মোহাম্মাদ ইদ্রিস, পরিচালক, বার্মিংহাম এশিয়ান রিসোর্স সেন্টার, যুক্তরাজ্য এবং ফাউন্ডেশনের প্রতিনিধি লোনা থর্সডাল রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপধ্যাক্ষ প্রফেসর এস, এম, আব্দুল হালিম এবং শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আযম দৈনিক প্রথম আলো পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি সাংবাদিক পান্না বালা। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী রূপকথা আহমেদ ও অমিত ঘোষ।
ট্যাগস :

সরকারি রাজেন্দ্র  কলেজে দশম বারের মতো গণিতে স্বর্ণপদক প্রদান অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:০৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩