ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সন্ত্রাসী ইসরাইলী হত্যাযজ্ঞ ও হামলার প্রতিবাদে শান্তিপুরে বিক্ষোভ সমাবেশ

মো: আরিফুল ইসলাম, খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ০৪:৩৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩ ১৯৭ বার পঠিত

স্বাধীনতাকামী মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনিের উপর সন্ত্রাসী ইসরাইলী বাহিনীর অব্যাহত হত্যাযজ্ঞ ইসরায়েলের বর্বর ও নৃশংস হামলার প্রতিবাদে মাটিরাঙ্গার শান্তিপুরে
নূরের বাতি কাফেলা শান্তিপুর যুব সমাজের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার শান্তিপুর বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদ থেকে জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শান্তিপুর বাজারে সমাবেশে মিলিত হয়।

এসময় আবুল কাশেম এর সঞ্চালনায় ও শান্তিপুর ২নং ওয়ার্ড মেম্বার মো: ওসমান গনির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, দক্ষিন শান্তিপুর জামে মসজিদের ইমাম মাওলানা মো: আবু হানিফ, উত্তর শান্তিপুর মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবু সালেহ প্রমুখ।

এসময় শান্তিপুর বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি মো: মোরশেদ আলম, গোমতী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: তাজুল ইসলাম সহ বিভিন্ন এলাকা থেকে আগত শত শত মুসলিমপ্রিয় জনতা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনীদের উপর যে হারে অবৈধ রাষ্ট্র ইসরায়েলি বাহিনী হামলা চালাচ্ছে, এভাবে চলতে থাকলে আমরাও বাংলাদেশ থেকে ফিলিস্তিনিদের সহযোগিতা করে ইসরায়েলকে পরাজিত করবো। নিরীহ মুসলিমদের পক্ষে আমাদের আন্দোলন আগামীতে আরো বেগবান করা হবে। এসময় বিভিন্ন ইসলামিক স্লোগানে মুখরিত হয়ে উঠে সমাবেশস্থল। ইসরাইলের এ হীন কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহবান জানান বক্তারা।

সভাপতির বক্তব্যে মো: ওসমান গনি মেম্বার বলেন, ” ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রাম আমাদের মহান ৭১ এর কথা স্বরণ করিয়ে দেয়। তাই আমরা তাদের পক্ষে অবস্থান করেছি। ”
সমাবেশের একপর্যায়ে তারা বিভিন্ন প্লেকার্ড হাতে অবস্থান নেন এবং “Free Free Palastine ” স্লোগানে পুরো এলাকা মূখরিত করেন৷ এতে তাদের অবস্থান আরও স্পষ্ট হয়।

সমাবেশ শেষে ফিলিস্তিনিদের স্বাধীনতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, শান্তিপুর বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদের ইমাম বায়েজিদ হোসাইন ফিরোজপুরী।

সন্ত্রাসী ইসরাইলী হত্যাযজ্ঞ ও হামলার প্রতিবাদে শান্তিপুরে বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় : ০৪:৩৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩