ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সদরপুরে ব্যাবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের চেষ্টা

মো: মিজানুর রহমান, সদরপুর (ফরিদপুর) :
  • আপডেট সময় : ০৪:০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৯১ বার পঠিত

ফরিদপুরের সদরপুর একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের চেষ্টা চালায় দুর্বৃত্তরা ।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার পিয়াজখালী বাজারে চাল ব্যবসায়ী শাহীন খানের চালের আড়তে ঘটনাটি ঘটে। বুধবার (১৩সেপ্টেম্বর) সকালে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রতিষ্ঠানে মালিক শাহীন খান জানান,বুধবার দোকান ঘরের ভিতরে মাথায় কাপড় দিয়ে মোড়ানো জ্বালানি তেল ভর্তি তিনটি বোতল ও পাশেই পাটকাঠি দেখতে পাই। দুরবিত্তরা আমার ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের চেষ্টা চালয়। তিনি আরও বলেন,সম্প্রতি পিয়াজখালী বাজার বণিক সমিতির নির্বাচনে আমি বর্তমান বাজার কমিটির সভাপতি সিদ্দিক খানকে সমর্থন করায় প্রতিপক্ষ আমাকে বেশ কিছুদিন যাবত হুমকি-ধামকি দিয়ে আসছে। আমি ধারনা করছি প্রতিপক্ষরা এ ঘটনা ঘটাতে পারে।

বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী সুমন বেপারী জানান,বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে ব্যবসায়ীরা সহায়-সম্বল হারিয়ে নিঃশ্ব হয়ে যেত। এতে করে প্রায় ৪০ কোটি টাকার ক্ষায়-ক্ষতি হতো বলে ধারনা করছি।

এ ব্যাপারে বাজার কমিটির সভাপতি সিদ্দিক খান ও সাধারণ সম্পাদক শুকুর আলী খান বলেন,ঘটনাটি পরিকল্পিত ভাবে ঘটানোর চেষ্টা চালিয়েছে। অগ্নিকান্ডের ঘটনা ঘটলে শাহীনের দোকানসহ বাজারের প্রতিটি দোকানেই আগুন লেগে যেত। এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।
এ ঘটনায় ব্যবসায়ী শাহীন খান বাদী হয়ে সদরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

সদরপুরে ব্যাবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের চেষ্টা

আপডেট সময় : ০৪:০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩