ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সদরপুরে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২৫ উদ্বোধন

মো:নুরুল ইসলাম- সদরপুর (ফরিদপুর):
  • আপডেট সময় : ০২:২০:০৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ ১০৫ বার পঠিত

ফরিদপুরের সদরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী- ২০২৫ উদ্বোধন করা হয়েছে। এবারের ‘প্রতিপাদ্য দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদের হবে উন্নতি‘। এ উপলক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।

বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য সড়ক শোভাযাত্রা বের করা হয়। এরপর আলোচনা সভা এবং প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সব্যসাচী মজুমদার এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিটুল রায়,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা নিরাপদ প্রাণিজ প্রোটিনজাত খাদ্য উৎপাদনের উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত গরু, ভেড়া, হাঁস মুরগি খামারী, ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ, গণমাধ্যম কর্মী, অত্র অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

সদরপুরে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২৫ উদ্বোধন

আপডেট সময় : ০২:২০:০৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫