ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সদরপুরে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর নির্বচনী ক্যাম্পে আগুন

মিজানুর রহমান -সদরপুর (ফরিদপুর):
  • আপডেট সময় : ১০:৪৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪ ১৮১ বার পঠিত

ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সদরপুর উপজেলায় রাত ১১টায় নৌকা ও ১টার দিকে ঈগলের নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

গতকাল বুধবার (৩ জানুয়ারী) উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে নিজগ্রাম এলাকার রাজার মোড়ে নৌকার প্রার্থী কাজী জাফর উল্যাহ্র ও শৌলডুবী গ্রামের মল্লিক বাড়ি এলাকার সতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরীর (নিক্সন) ক্যাম্পে আগুনের এঘটনা ঘটে। সদরপুর থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিজগ্রাম ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ হাসান জানান, রাত ১১টার দিকে আমাদের ক্যাম্পে আগুন দেয়া হয়েছে এমন খবরে আমি ক্যাম্পে আসি। স্থানীয়রা তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রনে আনে। ক্যাম্পে থাকা কিছু নৌকা প্রতীকের পোস্টার পুড়ে গেছে। প্রশাসনের কাছে অগ্নিকান্ডের সাথে জড়িতদের শনাক্ত করে বিচারের দাবি জানাচ্ছি।

অন্যদিকে উত্তর শৌলডুবী ওয়ার্ডের ইউপি সদস্য মো: গফ্ফার শিকদার জানান, রাত ১টার দিকে স্বতন্ত্র পার্থী মজিবুর রহমান নিক্সনের নির্বাচনী ক্যাম্পে আগুন দেয় দুর্বৃত্তরা। রাতে ক্যাম্পের পাশের বাড়ির মুছা মল্লিক নামের এক ব্যক্তি প্রথমে আগুন দেখতে পেয়ে এলাকাবসীদের খবর দেয়। আগুনে ক্যাম্পের প্যান্ডেলের কাপড় ও পোস্টার পুড়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চত করে সদরপুর থানার পলিশ উপ-পরিদর্শক মোঃ নজরুল ইসলাম জানান, গতকাল রাতেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনে তেমন কোন ক্ষতি হয়নি। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সদরপুরে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর নির্বচনী ক্যাম্পে আগুন

আপডেট সময় : ১০:৪৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪