ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সদরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ৭ জেলেকে জরিমানা

সদরপুর প্রতিনিধি :
  • আপডেট সময় : ১২:৩০:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩ ১৮৯ বার পঠিত

ফরিদপুরের সদরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় মা ইলিশ ধরার অপরাধে ৭ জেলেকে ৫ হাজার টাকা করে সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে আনুমানিক ৫০০০ মিটার কারেন্ট জাল ও ৬ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। পরবর্তীতে জাল গুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে এবং ইলিশ মাছ গুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ (১) ধারা মোতাবেক এই জরিমানা করেন।

উক্ত অভিযানে সঙ্গী হিসেবে ছিলেন, উপজেলা মৎস কর্মকর্তা এস.এম জাহাঙ্গীর কবির ও সদরপুর থানা পুলিশ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবৃদ্ধির জন্য ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ প্রজননক্ষেত্রে সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ সময় দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এ আইন অমান্যকারীকে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল বলেন, নিয়মিত আমাদের অভিযান অব্যহত রয়েছে। এই অভিযান আগামী ২ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।

সদরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ৭ জেলেকে জরিমানা

আপডেট সময় : ১২:৩০:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩