ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সদরপুরে তালিকাভুক্ত দুস্থ মানুষের মাঝে প্রানীর খাদ্য বিতরণ

নুরুল ইসলাম,সদরপুর (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৩:৫২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ১৫০ বার পঠিত

ফরিদপুরের সদরপুরে চরাঞ্চলে বসবাসরত তালিকাভুক্ত সুফলভোগী দুঃস্থ মানুষের মাঝে প্রাণির খাদ্য বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে দশটায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা।

প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এই বিতরণ কার্যক্রমে ভেড়া ২৫ কেজি,ছাগল ২৫ কেজি, হাঁস ৭৬.৮ কেজি ও মুরগী পালনকারীকে ৭৫ কেজি করে ফিড সরবরাহ করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।

এ প্রসঙ্গে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদার জানান,আমরা নদী ভাঙন কবলিত তালিকাভুক্ত সুবিধাভোগী চরাঞ্চলের মানুষের মাঝে তাদের গৃহপালিত হাঁস মুরগী ছাগল ভেড়ার জন্য চাহিদা মোতাবেক খাদ্য বিতরণ করা হয়।

প্রাণির খাদ্য বিতরণ কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোঃ মোফাজ্জল হোসেন, সদরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী জাফর,সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং শতাধিক সুফলভোগী।

সদরপুরে তালিকাভুক্ত দুস্থ মানুষের মাঝে প্রানীর খাদ্য বিতরণ

আপডেট সময় : ০৩:৫২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫