ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সদরপুরে টিএসসিপি সারের তীব্র সংকট, বিপাকে কৃষক

নুরুল ইসলাম, সদরপুর (ফরিদপুর):
  • আপডেট সময় : ১২:৩৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ১৪৭ বার পঠিত

ফরিদপুরের সদরপুর উপজেলায় টিএসসিপি (ট্রিপল সুপার ফসফেট) সারের তীব্র সংকট দেখা দিয়েছে। বিভিন্ন ডিলার পয়েন্ট, খুচরা ও পাইকারি দোকানে সারের কোনো মজুত নেই। ফলে চাষাবাদের গুরুত্বপূর্ণ মৌসুমে কৃষকরা পড়েছেন কঠিন বিপাকে।

স্থানীয় কৃষকরা জানান,কয়েকদিন ধরে তারা বাজারে ঘুরেও প্রয়োজনীয় টিএসসিপি সার পাচ্ছেন না। সরবরাহ না থাকায় অনেক জমিতে সারের অভাবে জমির উৎপাদন ক্ষতির মুখে পড়ছে। ডিলাররা জানান, দীর্ঘদিন ধরে তারা কোনো বরাদ্দ পাচ্ছেন না, যার কারণে বিতরণ বন্ধ রয়েছে।

কৃষকদের দাবি,দ্রুত সারের সংকট দূর করা না হলে চলমান মৌসুমের ফলন মারাত্মকভাবে ব্যাহত হবে। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং শীঘ্রই সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

সদরপুরে টিএসসিপি সারের তীব্র সংকট, বিপাকে কৃষক

আপডেট সময় : ১২:৩৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫