ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সদরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ দফা বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

মো: নুরুল ইসলাম- সদরপুর (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৪:৩৪:২৭ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ১৬২ বার পঠিত

ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ দফা বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের কর্মবিরতি চলছে। এতে টিকাদান কর্মসূচীসহ অন্যান্য স্বাস্থ্যসেবা চরম বিঘ্নিত হচ্ছে।

সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টায় সদরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে সরেজমিনে গিয়ে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির উপরোক্ত চিত্র দেখা গেছে।

বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন সদরপুর কমিটির সভাপতি তোফাজ্জল হোসেন বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মেনে আমরা কেউ কাজে যোগ দিচ্ছি না। আমাদের দাবিগুলোর ব্যাপারে মন্ত্রণালয় বিভিন্ন সময়ে প্রতিশ্রুতি দিয়েও বাস্তবায়ন করেনি। তাই আমরা লাগাতার কর্মসূচী দিয়েছি। যতক্ষণ দাবী আদায় না হচ্ছে ততক্ষণ আমরা কাজে যোগ দেব না।

এ বিষয়ে সদরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মমিনুর রহমান বলেন, স্বাস্থ্যসেবা বিঘ্নিত করে তারা লাগাতার কর্মবিরতি পালন করতে পারেন না। তাদের দাবির ব্যাপারে আমাদের দ্বিমত নেই। তবে তা প্রোপার চ্যানেলে করতে হবে। সামনে আমাদের সোয়া ৪ কোটি টিকা দেয়ার কথা,সেগুলো তারা করবেন বলে বলেছিলেন। কিন্তু লাগাতার কর্মসূচী দেয়ায় টিকাদান কর্মসূচীসহ অন্যান্য স্বাস্থ্যসেবা চরম বিঘ্ন ঘটছে। এই অবস্থা চলতে থাকলে আমরা তাদের শোকজ করব।

সদরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ দফা বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

আপডেট সময় : ০৪:৩৪:২৭ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫