ঢাকা ১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সদরপুরে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নুরুল ইসলাম- সদরপুর( ফরিদপুর):
  • আপডেট সময় : ০৯:১৪:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫ ১২৬ বার পঠিত

ফরিদপুরের সদরপুরে ২০০ পিচ ইয়াবাসহ মাদক কারবারী স্বামী স্ত্রী কে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

গ্রেপ্তার কৃতরা হচ্ছেন ঢেউখালী ইউনিয়নের বাবুরচর নতুন ডাঙ্গী গ্রামের মৃত তৈয়ব আলী মাতুব্বরের পুত্র দাদন মাতুব্বর( ৫০) ও তার স্ত্রী শিউলি (৪০)।

২১ জুন( শনিবার) বিকেল ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বাবুর চর নতুন ডাঙ্গী গ্রামের দাদন মাতুব্বরের ভারাকৃত বাসা থেকে দুইশত পিচ ইয়াবাসহ সহ স্বামী স্ত্রী কে গ্রেপ্তার করা হয় বলে জানান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর উপপরিদর্শক মোঃ দেলোয়ার হোসেন।

এ ব্যপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরিদর্শক দেলোয়ার হোসেন বাদি হয়ে সদরপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১)স্বারনী ১০(ক) ও ৪১ ধারায় মামলা দায়ের করেছেন।

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, দাদন মাতুব্বর দীর্ঘ দিন যাবত মাদক বিক্রির সাথে জড়িত। সে এলাকায় ত্রাস হিসেবেও পরিচিতি থাকার কারনে এলাকাবাসী কেউ তার বিরুদ্ধে স্বাক্ষী দিতে ভয় পেত। তাকে গ্রেফতারের সময় এলাকা বাসীরা বলেন, আমরা এই ব্যাপারে কথা বললে দাদান জেল থেকে বের হবার পরে লোকজন নিয়ে এসে আমাদের উপরে হামলা করবে।
উপ পরিদর্শক দেলোয়ার হোসেন আরো বলেন, মাদক নিয়ন্ত্রন ও নির্মুলে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

সদরপুরে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:১৪:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫