ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সদরপুরে ‘অদম্য নারী ‍পুরস্কার’ অনুষ্ঠান সম্পন্ন

মো: নুরুল ইসলাম,সদরপুর (ফরিদপুর):
  • আপডেট সময় : ০১:৪০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ১৪৫ বার পঠিত

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর থেকে শুরু হয়ে ১০ ডিসেম্বর পর্যন্ত) এবং বেগম রোকেয়া দিবস-২০২৫ এর কর্মসূচীর অংশ হিসেবে দেশব্যাপী ‘অদম্য নারী ‍পুরস্কার’ শীর্ষক কার্যক্রমে ফরিদপুরের সদরপুর উপজেলায় আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মহিলা বিষয়ক অধিদপ্তর,মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে নারীর ক্ষমতায়ন, অধিকার সংরক্ষণ, বৈষম্য দূরীকরণ, যৌন সহিংসতা প্রতিরোধ এবং নারী-শিশুর উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া এবং সদরপুর থানার সেকেন্ড অফিসার মোখলেছুর রহমান।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: শহীদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন,নারী-পুরুষ সমতা ও সহিংসতা মুক্ত সমাজ গঠন করতে হলে পরিবার এবং সমাজের সকল স্তরের মানুষকে সচেতন হতে হবে।
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় নেতৃবৃন্দের সমন্বিত প্রচেষ্টা আরও জোরদার করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক,সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

সদরপুরে ‘অদম্য নারী ‍পুরস্কার’ অনুষ্ঠান সম্পন্ন

আপডেট সময় : ০১:৪০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫