ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সড়ক দুর্ঘটনায় সালথা উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতিসহ দুজন নিহত

শরিফুল হাসান-সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৫:০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১১০ বার পঠিত

সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সালথা উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আনিচুর রহমান (৬০) ও কলা ব্যবসায়ী মো. ফারুক সেখ (৪০) নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সাধুহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মাওলানা আনিচুর রহমান সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের কামদিয়া গ্রামের মৃত আব্দুর রশিদ মাওলানার ছেলে। তিনি সালথা উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ও কামদিয়া রহমানিয়া মহিলা মাদরাসার মুহতামিম ছিলেন। নিহত অপরজন কলা ব্যবসায়ী মো. ফারুক সেখ একই ইউনিয়নের ভাওয়াল গ্রামের মো. পান্নু শেখের ছেলে।

কামদিয়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় সাবেক ইউপি সদস্য নুর ইসলাম বলেন, মাওলানা আনিচুর রহমান মাদরাসার শিক্ষকতার পাশাপাশি ফারুক সেখের সঙ্গে কলার ব্যবসা করতেন। সোমবার রাত ১২টার দিকে তারা নিজেদের মালিকাধীন একটি মিনি ট্রাকে করে সালথা থেকে মেহেরপুর কলা আনতে যাচ্ছিলেন। যাওয়ার পথে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ঝিনাইদহের সাধুহাটি বাজারে তাদের ট্রাকটি পৌঁছালে সড়কের স্পিড বেকার (বিট) পার হওয়ার সময় সামনে থাকা আরেকটি ট্রাকের পেছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তারা দুজন মারা যান। এ ঘটনায় ট্রাকচালক মতিয়ার রহমান আহত হন। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সড়ক দুর্ঘটনায় সালথা উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতিসহ দুজন নিহত

আপডেট সময় : ০৫:০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪