ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

শ্রীবরদীতে ভ্যানগাড়ী চালককে হত্যা করে ভ্যানগাড়ী নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা, আটক ১

শেখ সাঈদ আহমেদ সাবাব-শেরপুর:
  • আপডেট সময় : ০৭:৫৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩ ১৮৮ বার পঠিত

শেরপুরের শ্রীবরদীতে জসিম নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে উপজেলার হাঁসধরা গ্রামের একটি ধান ক্ষেত থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

সে ওই এলাকার মৃত গোলাপ মিয়ার ছেলে এবং সে হাঁসধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

শ্রীবরদী থানার পরিদর্শক (তদন্ত) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান জানান,বুধবার সন্ধ্যায় জসিমের মা জবেদা বেগম জসিমকে বাজার থেকে একটি পান এনে দেওয়ার কথা বললে সে তার বড় ভাই রুবেল মিয়ার অটোরিকশা ভ্যানটি নিয়ে হাঁসধরা গ্রামের বাজারে যায়।

এ সময় বিলভরট গ্রামের আমিনুল ইসলামের ছেলে
মাসুদ ফুঁসলিয়ে জসিমকে হাঁসধরা গ্রামের একটি ধান ক্ষেতে নিয়ে জসিমের কাছ থেকে জোরপূর্বক রিকশাভ্যানটি ছিনিয়ে নেন। পরে মাসুদ রাতেই ওই গাড়ীটি বিক্রি করতে শ্রীবরদী পৌর শহরের উত্তর বাজারে যান।
এ সময় স্থানীয় এলাকাবাসীর সন্দেহ হলে তারা মাসুদকে আটক করে অটোরিকশা ভ্যানসহ শ্রীবরদী থানা পুলিশে সোপর্দ করেন।

এদিকে, দীর্ঘ সময় পরও শিশু জসিম বাজার থেকে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন ও স্বজনেরা বুধবার রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার
সন্ধান পাননি। আজ শিশুটির মরদেহ উদ্ধার হয়।

তিনি আরো জানান, জসিমের গলা ও শরীরের বিভিন্ন স্থানে ছুরির একাধিক আঘাতের চিহ্ন আছে।

ট্যাগস :

শ্রীবরদীতে ভ্যানগাড়ী চালককে হত্যা করে ভ্যানগাড়ী নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা, আটক ১

আপডেট সময় : ০৭:৫৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩