ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শ্রীবরদীতে নিজ ট্রাক্টরের নিচে পড়ে প্রাণ গেলো কৃষকের

শেখ সাইদ আহমেদ সাবাব - শেরপুর :
  • আপডেট সময় : ০৬:৪৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩ ১৭৩ বার পঠিত

শেরপুরের শ্রীবরদীতে জমি চাষ করতে গিয়ে নিজের ট্রাক্টরের লাঙ্গলের ফলার নিচে পড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। ২৭ ডিসেম্বর বুধবার বিকেলে উপজেলার
মাটিয়াকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কৃষক শাহিনুর রহমান (২৮) ওই এলাকার ছামিউল হকের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানাযায়, শ্রীবরদী উপজেলার মাটিয়াকুড়া গ্রামে ২৭ ডিসেম্বর বিকেলে শাহিনুর রহমান তার নিজস্ব ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিলেন। এসময় অসাবধানতাবশত পড়নের লুঙ্গি ট্রাক্টরের লাঙ্গলের ফলার সাথে প্যাঁচিয়ে গিয়ে সে ট্রাক্টরের লাঙ্গলের ফলার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের
হয়েছে।
নিহতের পরিবারের পক্ষ থেকে লাশ দাফনের অনুমতি চেয়েছ। আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।

ট্যাগস :

শ্রীবরদীতে নিজ ট্রাক্টরের নিচে পড়ে প্রাণ গেলো কৃষকের

আপডেট সময় : ০৬:৪৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩