ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

শ্যামনগর ভ্যানের চাকায় শরীর থেকে মাথা বি-চ্ছি-ন্ন বৃদ্ধের

আল-হুদা মালী- শ্যামনগর (সাতক্ষীরা):
  • আপডেট সময় : ০৭:৫৩:১২ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫ ১৭৪ বার পঠিত

সাতক্ষীরার শ্যামনগরে ব্যাটারিচালিত ভ্যানের চাকায় মাফলার পেঁচিয়ে গলায় ফাঁস লেগে আব্দুর রশিদ গাজী (৬০) নামে এক বৃদ্ধের শরীর থেকে মাথা বিচ্ছন্ন হয়ে গেছে।

শনিবার (৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার বংশীপুর-ভেটখালী সড়কের পাতড়াখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ গাজী উপজেলার রমজাননগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চাঁদখালী গ্রামের মৃত বেলায়েত গাজীর ছেলে।

স্থানীয় যুবক জান্নাতুল নাঈম জানান, রাতে যশোরের আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ড. মিজানুর রহমান আজহারির ওয়াজ মাহফিল শুনে সকালে স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরছিলেন আব্দুর রশিদ গাজী। যশোর থেকে বাসযোগে বংশীপুর পর্যন্ত আসেন তারা। এরপর বংশীপুর থেকে ভ্যানে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে পাতড়াখোলা মসজিদের সামনে পৌঁছালে অসাবধানতাবশত তাদের বহনকারী ব্যাটারিচালিত ভ্যানের চাকায় মাফলার পেঁচিয়ে গলায় ফাঁস লেগে শরীর থেকে মাথা আলাদা হয়ে যায় তার। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবীর মোল্লা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শ্যামনগর ভ্যানের চাকায় শরীর থেকে মাথা বি-চ্ছি-ন্ন বৃদ্ধের

আপডেট সময় : ০৭:৫৩:১২ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫