ঢাকা ০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

শ্যামনগর বাল্যবিবাহ ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে পিতামাতাদের সাথে সংলাপ

আল-হুদা মালী- শ্যামনগর (সাতক্ষীরা):
  • আপডেট সময় : ১০:০২:০৯ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪ ১৬৫ বার পঠিত

শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে বাল্যবিবাহ ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে পিতামাতাদের সাথে সংলাপ। উঠান বৈঠকের মাধ্যমে চলছে জনসচেতনতা সৃষ্টির চেষ্টা। ১৮ বছরের আগে বিয়ে নয়, ২০ বছরের আগে সন্তান নয়- এই স্লোগান সামনে রেখে ৯নং সোরা দৃষ্টিনন্দন সহ উপজেলার বিভিন্ন এলাকায় উঠান বৈঠক করছে লিডার্স।

বুধবার (২০নভেম্বর) বিকাল ৪টার দিকে বেসরকারি সংস্থা লিডার্স এর উদ্যোগে ১৭৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয় উঠান বৈঠক। বৈঠকে বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার নানা শ্রেণি- পেশার নারীরা উপস্থিত ছিলেন।

মোছাঃ রাবিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় লিডার্স এর ফিল্ড ফ্যাসিলিটেটর কে, এম, আক্তার হোসেন বক্তব্যে তিনি বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি থেকে পরিত্রাণ পেতে হলে জনসচেতনতার কোনো বিকল্প নেই। তাই ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় গাবুরা বিভিন্ন এলাকায় উঠান বৈঠক করে বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শুধু তাই নয়, উপজেলা তথ্যকেন্দ্রের মাধ্যমে মহিলাদের যে কোনো বিষয়ে তথ্যসেবা প্রাপ্তির সুযোগ গ্রহণের জন্যও এ উঠান বৈঠকের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। পরিশেষে বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি অনুরোধ জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন,উপকূলীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল-হুদা মালী, ৯নং সোরা সূর্য তরুণ যুবসমাজ আক্তার হোসেন, গাবুরা রক্তদান সংস্থার আশিকুর রহমান, নারী সংগঠনের আম্বিয়া বক্তব্য রাখেন। আরো উপস্থিত ছিলেন, আমজেদ শেখ, মিজানুর রহমান, আবুল কালাম,আবু সাঈদ, শাহিন,নাজমিন নাহার, কুলছুম বেগম, প্রমূখ।

শ্যামনগর বাল্যবিবাহ ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে পিতামাতাদের সাথে সংলাপ

আপডেট সময় : ১০:০২:০৯ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪