ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শ্যামনগর খোলপেটুয়া নদীর চরের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আল-হুদা মালী- শ্যামনগর (সাতক্ষীরা):
  • আপডেট সময় : ০৭:২০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪ ২০৯ বার পঠিত

শ্যামনগর উপজেলার দ্বীপ বেষ্টিত গাবুরা ইউনিয়নে উৎসব করে গাছ কাটার প্রতিবাদে স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ও স্থানীয় জনগোষ্ঠীর আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ১১ টায় শ্যামনগর বাসস্ট্যান্ডে সিডিওর নির্বাহী পরিচালক উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরানের সভাপতিত্বে ও সিডিও ইয়ুথ টিমের সদস্য হাফিজুর রহমান হাফিজুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে সিডিও ইয়ুথ টিমের সদস্য রুহানি ইসলাম, আবু রায়হান, সাবেক ছাত্রনেতা মিডিয়া কর্মী মেহেদী মারুফ, সিএনআরএস এর উপজেলা সমন্বয়কারী স্মরণ চৌহান, সাইট অফিসার শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবী ও মিডিয়া কর্মী মারুফ হোসেন মিলন, ইউপি সদস্য ফরিদা পারভীন, সেচ্ছাসেবী ইমাম হোসেন, ফেইথ ইন একশনের সমন্বয়কারী মিল্টন বড়ই বক্তব্য রাখেন।

সিএনআরএস এর সার্বিক সহযোগিতায় মানববন্ধনে বক্তারা বলেন,গাবুরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে ২০৯০ মিটার ওয়াপদার বেড়িবাঁধের কাজ চলমান রয়েছে। বেড়িবাঁধের কাজ করতে যেয়ে নদীর পাড়ে থাকা বিভিন্ন প্রজাতির প্রায় ৩ হাজারের অধিক গাছ কেটে ফেলেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। লক্ষ লক্ষ টাকা মূল্যের কাটা গাছ গুলো নিয়ে স্থানীয়রা জ্বালানি থেকে শুরু করে নিজেদের বিভিন্ন কাজে ব্যবহার করছেন। ঠিকাদারি প্রতিষ্ঠান ৩ হাজারের ও বেশি গাছ কাটলেও মাথাব্যথা নেই বন বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এযেন হরিলুটের বাতসা যে যেভাবে পারছে লুটে নিচ্ছে। ৩ হাজারের অধিক বিভিন্ন ধরনের গাছ গুলো এলাকাবাসী ও শ্রমিকরা প্রতিনিয়ত নিয়ে নিজেদের কাজে লাগাচ্ছে।এভাবে গাছ কাটতে থাকলে মারাত্মক ভাবে হুমকির মুখে পড়বে পরিবেশ ও স্থানীয় জনগোষ্ঠী। বক্তারা আরও বলেন, নিশ্চই অবগত আছেন আইলা পরবর্তী সময়ে লোনা পানির আগ্রাসনে দ্বীপ বেষ্টিত গাবুরা ইউনিয়ন ধু ধু মরুভূমিতে পরিণত হয়।

সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় গাবুরা ইউনিয়নে বিভিন্ন রাস্তার পাশ, বেড়িবাধ এবং নদীর চর বনায়ন করা হলেও কিছু স্বার্থনেষী পরিবেশ বিমুখ মানুষের কারণে উক্ত বনায়ন কার্যক্রম মুখ থুবড়ে পড়তে শুরু করেছে। ইতিমধ্যে গাবুরার স্থানীয় জনগোষ্ঠী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন গাবুরার চর বনায়নের গাছ কর্তনের বিরুদ্ধে মানবন্ধন সহ বিভিন্ন ধরনের কর্মসূচী পালন করলেও সামাজিক বন বিভাগ কোন ব্যবস্থা গ্রহণ করেনি। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার এর মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন মানববন্ধনকারীরা।

শ্যামনগর খোলপেটুয়া নদীর চরের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ০৭:২০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪