ঢাকা ১০:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

শ্যামনগরে ৭০টি মণ্ডপে তারেক রহমানের উপহার বিতরণ

আল-হুদা মালী- শ্যামনগর (সাতক্ষীরা):
  • আপডেট সময় : ০৬:৫৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১০৯ বার পঠিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৭০টি মণ্ডপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক উপহার প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার নকিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের হাতে এই আর্থিক উপহার তুলে দেন সাতক্ষীরা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-৪ আসনে দলটির মনোনয়ন প্রত্যাশী ড.মনিরুজ্জামান মনির।

এসময় শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলাইমান কবির,সাবেক সিনিয়র সহ-সভাপতি জি.এম লিয়াকত আলী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগরের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণনন্দ মুখার্জি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিষ্ণুপদ মন্ডল, সাধারণ সম্পাদক কিরণ শংকর চ্যাটার্জী, শ্যামনগর উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব গোলাম আলমগীর, শ্যামনগর পৌর বিএনপি’র সাবেক আহবায়ক শেখ লিয়াকত আলী বাবু, সাবেক সদস্য সচিব শামসুদ্দোহা টুটুল, বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলার শাখার আহবায়ক অনাথ মন্ডল, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক দেবব্রত ব্যানার্জী, পৌর আহবায়ক বাবুলাল মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ড.মনিরুজ্জামান মনির বলেন, আমরা সবাই বাংলাদেশি। বিএনপি ধর্ম, বর্ণ, ভাষা, সংস্কৃতি নির্বিশেষে সব মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ দেশ ও জাতি গড়ে তুলতে চায়।

শ্যামনগরে ৭০টি মণ্ডপে তারেক রহমানের উপহার বিতরণ

আপডেট সময় : ০৬:৫৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫