ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শ্যামনগরে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ

আল-হুদা মালী- শ্যামনগর (সাতক্ষীরা):
  • আপডেট সময় : ০৪:৩১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ ১৭২ বার পঠিত

Oplus_131072

সাতক্ষীরার শ্যামনগরে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য পানির ট্যাংক বিতরণ হয়েছে।
বৃহস্পতিবার ১০ই জুলাই সকাল ১০ টার সময় বুড়িগোয়ালিনী পরিষদ চত্বরে বারসিকের আয়োজনে দাতা সংস্থা নেটজ্ বাংলাদেশ (পার্টনারশিপ পর ডেভেলপমেন্ট জাস্টিস) এর সহযোগিতায় বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা শক্তিশালীকরন (পরিবেশ) প্রকল্পের আওতায় পানির ট্যাংক বিতরণ করেন।

পানির ট্যাংক বিতরণ অনুষ্ঠানে,বারসিক পরিবেশ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মননজয় মন্ডলের সঞ্চালনায় বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলামের সভাপতিত্বে প্রকল্প সংশ্লিষ্ট শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, জেলা সমন্বয়কারী মাসুম বিল্লাহ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রণী খাতুন ।

তিনি বলেন,“ উপকুলীয় এলাকায় বারসিক পরিবেশ প্রকল্পের মাধ্যমে অতি দরিদ্র পরিবার গুলোতে পানির ট্যাংক সহযোগিতা করায় সুপেয় পানি সংকট নিরসনে ভুমিকা রাখবে।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,বুড়িগোয়ালিনী ইউপি সদস্যবৃন্দ, সবুজ সংহতির প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং পরিবেশ প্রকল্পের বুড়িগোয়ালিনী কমিউনিটি সিএসও এর সদস্য ও বারসিক এর কর্মীবৃন্দ। উল্লেখ্য বারসিক পরিবেশ প্রকল্পের শ্যামনগর ও আশাশুনি উপজেলার ৮টি ইউনিয়নে পরিবেশ প্রকল্পের সিএসও সদস্যদের মাঝে ১ হাজার লিটারের মোট ৫৯৭টি এবং ৩ হাজার লিটারের ২টি পানির ট্যাংক পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

শ্যামনগরে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ

আপডেট সময় : ০৪:৩১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫