ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শহিদুলের হঠাৎ জ্বালাময়ী বক্তব্য

শেখ সাইদ আহমেদ সাবাব-শেরপুর:
  • আপডেট সময় : ০৬:৩১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩ ২৯৬ বার পঠিত

শেরপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এডিএম শহিদুল ইসলামের কন্ঠে প্রখর রোদে হঠাৎ জ্বালাময়ী বক্তব্য শুনে থমকে দাঁড়ালো ঝিনাইগাতী উপজেলা শহরে আসা লোকজন। শ্রবন করেন তার বক্তব্য।
গতকাল বিকেলে শতশত কর্মী সমর্থকদের নিয়ে তিনি গণসংযোগে আসেন ঝিনাইগাতী বাজারে। এসময় তিনি ঝিনাইগাতী বাজারের চৌরাস্তা মোড়ে পথসভায় শুরু করেন, রাখেন জ্বালাময়ী বক্তব্য। তার বক্তব্য শোনার জন্য কৌতুহল সৃষ্টি হয় অনেকের মধ্যে।
কারণ গত উপজেলা পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিপুল ভোটে শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এর প্রথম ঝিনাইগাতীতে তিনি দলীয় নেত্রীর গুনগান গেয়ে বক্তব্য দিতে থাকেন। তিনি বলেন বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে দেশকে অনেক উন্নয়ন করেছেন। তিনি বলেন আমি আগামীতে এমপি পদে দলীয় মনোনয়ন পাই এবং নির্বাচিত হই তাহলে ঝিাইগাতী- শ্রীবরদীর ব্যাপক উন্নয়ন করবো।
তবে স্থানীয়দের অভিযোগ বর্তমানে এমপি উপজেলা চেয়ারম্যান সব সরকারি দলের থাকলেও কাঙ্খিত উন্নয়ন এ এলাকায় হয়নি।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী -ঝিনাইগাতী) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও শ্রীবরদী উপজেলার চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম তার অনুসারী নেতাকর্মীদের নিয়ে ২৯ ও ৩০ মে ঝিনাইগাতীর বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, আমি জনসমর্থন বাড়াতে কাজ করছি। দল আমাকে মনোনয়ন দিলে জনগন আমাকে ভোট দিয়ে এমপি বানাবেন। অপর এক প্রশ্নের জবাবে বলেন, নেত্রী যাকেই মনোনয়ন দিবেন, তার পক্ষেই কাজ করবো।

ট্যাগস :

শেরপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শহিদুলের হঠাৎ জ্বালাময়ী বক্তব্য

আপডেট সময় : ০৬:৩১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩