ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুর-১ আসনে প্রার্থিতা ঘোষণা করলেন সাবেক এমপি ফাতেমাতুজ্জহুরা শ্যামলী

শেখ সাঈদ আহমেদ সাবাব- শেরপুর:
  • আপডেট সময় : ১১:৪০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩ ২১৩ বার পঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগের (নৌকা প্রতীক) প্রার্থী হতে চান জেলা যুব মহিলা লীগের সভানেত্রী ফাতেমাতুজ্জহুরা ওরফে শ্যামলী। তিনি সংবাদ সম্মেলন করে ওই নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

শনিবার রাতে শেরপুর শহরের বটতলা এলাকায় ব্যক্তিগত কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন ফাতেমাতুজ্জহুরা। তিনি সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য।

সংবাদ সম্মেলনে ফাতেমাতুজ্জহুরা বলেন,পারিবারিকভাবে তাঁরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁর বাবা প্রয়াত সেলিম রেজা ছিলেন আওয়ামী লীগের
একজন একনিষ্ঠ কর্মী ও শ্রমিকনেতা। তিনি নিজেও দীর্ঘদিন ধরে ছাত্রলীগ ও যুব মহিলা লীগের রাজনীতির সঙ্গে জড়িত থেকে সাধারণ মানুষের সেবা করছেন।

জেলা যুব মহিলা লীগের সভানেত্রী আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরাধিকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও বাস্তবায়নের লক্ষ্যে এবং শেরপুরের
সর্বস্তরের জনগণকে একটি আধুনিক ও উন্নত জেলা উপহার দিতে তিনি আসন্ন সংসদ নির্বাচনে নিজেকে একজন মনোনয়নপ্রত্যাশী হিসেবে ঘোষণা দিচ্ছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ আসনে তাঁকে মনোনয়ন দেবেন বলেও সংবাদ সম্মেলনে আশা প্রকাশ করেন ফাতেমাতুজ্জহুরা।

সংবাদ সম্মেলনে জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মাহবুবা রহমান শিমু,জেলা আইনজীবী সমিতির সহসভাপতি হরিদাস সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

শেরপুর-১ আসনে প্রার্থিতা ঘোষণা করলেন সাবেক এমপি ফাতেমাতুজ্জহুরা শ্যামলী

আপডেট সময় : ১১:৪০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩