ঢাকা ০৯:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

শেরপুর জেলা কারাগারে হাজতির মৃত্যু

শেখ সাঈদ আহমেদ সাবাব- শেরপুর:
  • আপডেট সময় : ০৪:০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩ ১৭৫ বার পঠিত

শেরপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) সকালে জেলা সদর হাসপাতালে তিনি মারা যান।

জানা গেছে, নিহত আল-আমিন (২৫)। তিনি নকলা উপজেলার উরফা ইউনিয়নের লয়খা গ্রামের শরাফত আলীর ছেলে।

কারাগার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আল-আমিন একটি মারামারি মামলায় গত ২৭ ফেব্রয়ারী থেকে শেরপুর জেলা কারাগারে (হাজতি নং ৪৫৪/২৩) হিসেবে হাজতবাস করে আসছিলেন। বুধবার (২৬ এপ্রিল) সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে কারাগার কর্তৃপক্ষ তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯ টায় তিনি মারা যান।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল ও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান ঘটনাস্থলে গিয়ে নিহতের মৃতদেহের সূরতহাল রিপোর্ট তৈরি করে। পরে আল আমিনের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করে।

ট্যাগস :

শেরপুর জেলা কারাগারে হাজতির মৃত্যু

আপডেট সময় : ০৪:০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩