ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুর জেলা আইন জীবি সমিতির নির্বাচনে আ’লীগ ৭, বিএনপি ৬ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

শেখ সাইদ আহমেদ সাবাব - শেরপুর :
  • আপডেট সময় : ০৯:৪৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ১৪২ বার পঠিত

শেরপুরে জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের ১৩ পদের নির্বাচনে আওয়ামী লীগ ও সমমনাদের সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদকসহ ৭ প্রার্থী এবং বিএনপি ও সমমনাদের সমর্থিত প্যানেলের সভাপতিসহ ৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

২৭ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেলে সমিতির ২নং ভবন মিলনায়তনে ওই ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান এ্যাডভোকেট নারায়ণ চন্দ্র হোড়।
নির্বাচিতরা হচ্ছেন যথাক্রমে সভাপতি এমকে মুরাদুজ্জামান (বিএনপি), সহ-সভাপতি হরিদাস সাহা (আ’লীগ) ও আশরাফুল আলম লিচু (বিএনপি), সাধারণ সম্পাদক মো. আবুল মানসুর স্বপন (আ’লীগ), সহ-সাধারণ সম্পাদক মোক্তারুজ্জামান মুক্তার (বিএনপি) ও মোহাম্মদ আকরামুজ্জামান (আ’লীগ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আশরাফুজ্জামান আশরাফ (আ’লীগ), সাহিত্য ও পাঠাগার সম্পাদক মো. রেজুয়ান উল্লাহ (বিএনপি), অডিটর রেকামুল ইসলাম সাজু (আ’লীগ) এবং সদস্য আসিফ জামান ও মোহাম্মদ আকতারুজ্জামান (বিএনপি), আব্দুল্লাহ আল-কায়সার মারুফ ও লক্ষী রানী সরকার (আ’লীগ)।

জানা যায়, ২৯ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু ২৭ ফেব্রুয়ারী সমঝোতার ভিত্তিতে প্রার্থীতা প্রত্যাহার করে নেয়ায় কোন পদেই একাধিক প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন উল্লেখিত ১৩ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

ট্যাগস :

শেরপুর জেলা আইন জীবি সমিতির নির্বাচনে আ’লীগ ৭, বিএনপি ৬ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

আপডেট সময় : ০৯:৪৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪