ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুর জেলার চৌকস কর্মকর্তা ওসি বাদল ও মুশফিক

শেখ সাইদ আহমেদ সাবাব-শেরপুর:
  • আপডেট সময় : ১১:৪৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩ ১৮০ বার পঠিত

জুলাই মাসে পুলিশি সেবার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জেলার চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় সভার সভাপতি ও নবাগত পুলিশ সুপার (এসপি) মোনালিসা বেগম পিপিএম-সেবা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল ও জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমানকে ওই পুরুষ্কারে ভূষিত করেন।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অন্যান্যের মধ্যে শেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ সোহেল মাহমুদ পিপিএম, সহকারী পুলিশ (নালিতাবাড়ী সার্কেল) রায়হানা ইয়াসমিন, সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)’গণসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য সম্প্রতি শেরপুর সদর থানার দুটি চাঞ্চল্যকর হত্যা মামলার সঠিক তদন্ত করে মূল তথ্য উদঘাটন করে পুলিশের সুনাম কুড়িয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল। দুটি হত্যাকান্ডই প্রতিপক্ষের লোকজনকে ফাসানোর জন্য নিজেরাই হত্যাকান্ড সংঘটিত করেছিলো।

ট্যাগস :

শেরপুর জেলার চৌকস কর্মকর্তা ওসি বাদল ও মুশফিক

আপডেট সময় : ১১:৪৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩