ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুরে হাতি মানুষের দ্বন্দে নিহত ও ক্ষতিগ্রস্ত ৩৮ পরিবার পেল আর্থিক সহায়তা

শেখ সাঈদ আহমেদ সাবাব-শেরপুর:
  • আপডেট সময় : ১০:০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৬০ বার পঠিত

শেরপুর সীমান্তের গারো পাহাড়ে হাতি মানুষের দ্বন্দে নিহত ও আহত ব্যক্তিসহ ক্ষতিগ্রস্ত ৩৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে শেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ময়মনসিংহ বন বিভাগ ওই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
গারো পাহাড়ী এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা হাতি মানুষের দ্বন্দের অংশ হিসেবে সম্প্রতি হাতির আক্রমণে নিহত হন তিন কৃষক। আহত ও ফসলের ক্ষতি হয়
আরো ৩৫ পরিবারের। নিহত তিন জন কৃষক পরিবারের মাঝে তিন লক্ষ করে নয় লক্ষ টাকার চেক এবং ক্ষতিগ্রস্ত ৩৫টি পরিবারের মাঝে ২০ থেকে ৪৫ হাজার টাকার চেকসহ মোট ১৯ লক্ষ ১২ হাজার ২শ টাকার চেক বিতরণ করা হয়।

ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আ ন ম আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক এটিএম আমিনুল ইসলাম, সহকারী বন সংরক্ষক মোহাম্মদ আবু ইউসূফ, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ফজলুল হক, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধারসহ আরো অনেকে।
ওইসময় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিনিধিসহ জেলা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ওইসময় প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম বলেন, বনের উপর মানুষের অতিরিক্ত নির্ভরশীলতা, হাতির আবাসস্থল সংকোচন, বনে অবৈধ বসবাস ও কৃষিকাজের কারণে মানুষের সাথে হাতির সংঘাত হচ্ছে। এতে প্রতি বছরই হাতি ও মানুষ মারা যাচ্ছে। তিনি বলেন, হাতি দ্বারা মানুষের বা সম্পদের কোন ক্ষতি যেমন অনাকাঙ্খিত, তেমনি মনুষ্য সৃষ্ট যেকোন কারণে হাতির মৃত্যুও কাম্য নয়। আমরা হাতি মানুষের দ্বন্দ চাইনা।

ট্যাগস :

শেরপুরে হাতি মানুষের দ্বন্দে নিহত ও ক্ষতিগ্রস্ত ৩৮ পরিবার পেল আর্থিক সহায়তা

আপডেট সময় : ১০:০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩