ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

শেখ সাঈদ আহমেদ সাবাব- শেরপুর :
  • আপডেট সময় : ০৫:৪৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪ ১৪৪ বার পঠিত

শেরপুর জেলা সদরের চান্দেরনগর গেরামারার চাঞ্চল্যকর শাহাজামাল হত্যা মামলার অন্যতম প্রধান আসামী মনিরুজ্জামান মনিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

৯ মার্চ রাতে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার বাগানবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মনিরুজ্জামান শেরপুর সদর উপজেলার চান্দের নগর গেরামারার মোঃ মোফাজ্জলের ছেলে।

র‌্যাব জানায়, শেরপুর সদর উপজেলার চান্দের নগর গেরামারার চান মিয়ার ছেলে শাহজামাল ও মনিরুজ্জামানদের বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জেরে বিগত ২০২৩ সালের ৪ জুলাই বিরোধপূর্ণ জমিতে সুপারি গাছ লানো নিয়ে দুই
পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এসময় শাহজামালকে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে
উপুর্যোপরি আঘাত করে। পরে আশঙ্কা জনক অবস্থায় তাকে প্রথমে শেরপুর জেলা হাসপাতালে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শাহজাহান মারা যায়।

এঘটনায় শাহজামালের পিতা চাঁন মিয়া বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ ঘটনার পর থেকেই আসামিরা পলাতক রয়েছে।
র‌্যাব-১ র‌্যাব-১৪ যৌথভাবে টঙ্গী পশ্চিম থানার সাতাইশ বাগানবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আসামি মনিরুজ্জামানকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ আবরার ফয়সাল সাদী রবিবার রাতে সাংবাদিকদের জানান, হত্যা মামলার এ আসামিকে
শেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

ট্যাগস :

শেরপুরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৪৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪