ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুরে শ্যামলী সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

শেখ সাঈদ আহমেদ সাবাব- শেরপুর:
  • আপডেট সময় : ১১:০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩ ১২৯ বার পঠিত

শেরপুরে অতিদরিদ্র ও অসহায় মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য শ্যামলী সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

৮ মে সোমবার বিকেলে শহরের বটতলা সুপার মার্কেটে ফিতা কেটে ওই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন জেলা যুব মহিলা লীগের সভাপতি ও সংরক্ষিত আসনের সাবেক এমপি ফাতেমাতুজ্জহুরা শ্যামলী। পরে তাকে শেরপুর জেলা যুব মহিলা লীগের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।

প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধনকালে সাবেক এমপি ফাতেমাতুজ্জহুরা শ্যামলী বলেন,শেরপুরের অতিদরিদ্র, অসহায় ও স্বামী পরিত্যক্তা মহিলাদের জন্য এ প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হলো। এখানে অসহায় পরিবারের সদস্যরা প্রশিক্ষণ নিয়ে তাদের আত্মকর্মসংস্থান করতে পারবে। তিনি আরও বলেন, অসহায় মানুষের পাশে থাকাই আমার মূল লক্ষ্য।

ওইসময় অন্যান্যের মধ্যে জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মাহবুবা রহমান শিমু, আওয়ামী লীগ নেত্রী রোজিনা তাসমিন, সদর উপজেলা যুব মহিলা
লীগের সভাপতি ফেরদৌসী আক্তার শিখা, শহর যুব মহিলা লীগের সভাপতি সেতারা পারভীন পরশ, সাধারণ সম্পাদক সাবিকুন নাহার বন্যা, জেলা যুব মহিলা লীগ
নেত্রী লতিফা আক্তার লাকী, পূজা পাল, রিক্তা খাতুনসহ জেলা, উপজেলা ও শহর যুব মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

শেরপুরে শ্যামলী সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

আপডেট সময় : ১১:০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩