ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুরে শেখ কামালের ৭৪তম জন্মদিন পালিত

শেখ সাইদ আহমেদ সাবাব-শেরপুর:
  • আপডেট সময় : ০৪:২০:২২ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩ ১২৩ বার পঠিত

নানা আয়োজনের মধ্য দিয়ে শেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন পালিত হয়েছে।

৫ আগস্ট শনিবার সকালে জেলা কালেক্টরেট অঙ্গনে স্থাপিত শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

পরে একে একে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নজরুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের তরফ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি বলেন, শেখ কামাল একজন সরকারপ্রধানের সন্তান হয়েও ছিলেন নিরহংকারী ও সাধাসিধে। তিনি ছিলেন আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের পথিকৃত।
জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রশীদ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার প্রমুখ। ওইসময় বিভিন্ন দপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের তরফ থেকে ১৬ জন যুবক-যুবতীর মাঝে ৪০ হাজার টাকা করে মোট ৬ লক্ষ ৪০ হাজার টাকার ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়। এরপর অতিথিরা জেলা কালেক্টরেট অঙ্গনে ফলজ ও কাঠের চারা রোপণ করেন।

ট্যাগস :

শেরপুরে শেখ কামালের ৭৪তম জন্মদিন পালিত

আপডেট সময় : ০৪:২০:২২ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩