ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুরে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া চর্চা নাই — এমপি ছানু

শেখ সাইদ আহমেদ সাবাব - শেরপুর :
  • আপডেট সময় : ০৯:৪৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪ ১৯৩ বার পঠিত

শেরপুরে উপজেলা পর্যায়ে ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

তিনদিনব্যাপী অনুষ্ঠিত এ ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আজ বিকেলে শেরপুর সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

শেরপুর-১ সদর আসনের নবনির্বাচিত এমপি আলহাজ্ব ছানুয়ার হোসেন ছানু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজাবে রহমত, উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামসুন্নাহার কামাল, জেলা পরিষদের সদস্য ফারহানা পারভীন মুন্নী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চান মিয়া, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার সালাহউদ্দিন ও জেলা শিক্ষক সমিতির সভাপতি মোহসীন আলী আকন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ছেলে ও মেয়েরা বয়স অনুসারে আলাদাভাবে ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল, টেবিল টেনিস, সাইকেলিং ও এ্যাথলেটিকস প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

প্রধান অতিথি হিসেবে বক্তব্যে ছানুয়ার হোসেন ছানু এমপি বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খেলা ধুলার চর্চা নাই। অথচ মাদক থেকে বাঁচতে খেলাধুলার কোন বিকল্প নেই। তিনি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে ও মেয়েদের সমান তালে ক্রীড়া প্রশিক্ষণ প্রদান করার জন্য সকল শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

ট্যাগস :

শেরপুরে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া চর্চা নাই — এমপি ছানু

আপডেট সময় : ০৯:৪৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪