ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুরে শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের এসএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন

শেখ সাঈদ আহমেদ সাবাব- শেরপুর:
  • আপডেট সময় : ০৬:৩৩:২৬ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩ ২০৮ বার পঠিত

শেরপুরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও সমমানের প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ৩০ এপ্রিল রবিবার সকাল ১০টা থেকে জেলার ৫ উপজেলায় মোট ২৫টি কেন্দ্রে ওই পরীক্ষা শুরু হয়। এদিন মোট ১৭ হাজার ৮৩০ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ২৮৫ জন পরীক্ষার্থী।

জেলা প্রশাসন সূত্র জানায়, চলতি বছর জেলায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে ১৩টি কেন্দ্রে ১৪ হাজার ১৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪০৫৭ জন পরীক্ষার্থী
অংশ নেয়। বাকী ৮৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। ভোকেশনাল পরীক্ষার ৭টি কেন্দ্রে ১০৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ১০৩৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। বাকী ৩৮ জন অনুপস্থিত ছিল। দাখিল পরীক্ষার ৫টি কেন্দ্রে ২৬১২ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪৫৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। বাকী ১৫৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ মো. আল আমিন জানান, জেলায় প্রথমদিন অত্যন্ত শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কিছু
পরীক্ষার্থী অনুপস্থিত থাকলেও কোন বহিস্কারের ঘটনা ঘটেনি। তিনি প্রতিটি পরীক্ষা একইভাবে অনুষ্ঠিত হবে বলে আশা করেন।

এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে জেলা প্রশাসক সাহেলা আক্তার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন। এদিন অন্যান্যের মধ্যে
কেন্দ্র পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহমুদুল হক অতিরিক্ত
পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ফখরুজ্জামান জুয়েল, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান প্রমুখ।

ট্যাগস :

শেরপুরে শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের এসএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন

আপডেট সময় : ০৬:৩৩:২৬ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩