ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুরে মোটর সাইকেল চাপায় গৃহবধূর মৃত্যু

শেখ সাইদ আহমেদ সাবাব , শেরপুর :
  • আপডেট সময় : ১২:২০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩ ১৮০ বার পঠিত

শেরপুর শহরের দমদমা কালীগঞ্জ এলাকায় মোটরসাইকেলের চাপায় মোমেনা বেগম (৪৫) নামে এক গৃহবধুর মৃত্যুর ঘটনায় দুইজনকে প্রেফতার করেছে র‍্যাব।

গ্রেফতারকৃতরা হচ্ছে, শেরপুর পৌর এলাকার নওহাটার মৃত হোসেন আলীর ছেলে মোঃ আতিক মিয়া (৩৫), ও আঃ হালিমের ছেলে মোঃ হীরা মিয়া (৩৫)।
এরমধ্যে হীরা মিয়া শেরপুর পৌরসভার কর্মচারী।

র‍্যাব জানায়,শেরপুর শহরের দমদমা কালীগঞ্জ মহল্লার হান্নান মিয়ার স্ত্রী গৃহবধূ মোমেনা বেগম ৬ সেপ্টেম্বর রাত দশটার দিকে নিজ বাসার সামনে বের হলে,বেপরোয়া গতিতে চালিয়ে আসা মোটরসাইকেল তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে মুমুর্ষ অবস্থায় তাকে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্বামী হান্নান মিয়া তার স্ত্রীর নিহত হওয়ার জন্য দায়ী করে আতিক ও হীরা বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।

র‍্যাব-১৪ গতরাতে শেরপুর জেলখানা এলাকায় অভিযান চালিয়ে আসামি আতিক ও হীরাকে গ্রেফতার করে।
র‍্যাব-১৪’র স্কোয়াড্রন লীডার আশিক উজ্জামান ৮ সেপ্টেম্বর সকালে সাংবাদকদের বিষয়টি নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃতদের শেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেরপুরে মোটর সাইকেল চাপায় গৃহবধূর মৃত্যু

আপডেট সময় : ১২:২০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩