ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুরে দুই বাড়ির সংঘাতে খুন হলো কবজ উদ্দিন

শেখ সাইদ আহমেদ সাবাব-শেরপুর:
  • আপডেট সময় : ০৭:২৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩ ১৩২ বার পঠিত

শেরপুরের রামেরচরে কবজ উদ্দিন নামে এক ব্যক্তি খুন হয়েছে। আজ ২৭ জুলাই সকালে পার্শ্ববর্তী একটি মাঠ থেকে কবজ উদ্দিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার শরীরে ধারালো ও চোখা অস্ত্রের অনকগুলো আঘাত রয়েছে।

কবজ উদ্দিন ওই গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।
স্থানীয় আকন্দ বাড়ি ও সরকার বাড়ির মধ্যে দ্বন্দ্বের জেরে এ খুনের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানাযায়, বেশ কিছুদিন ধরে শেরপুর সদর উপজেলার রামেরচরে সরকার বাড়ি আকন্দ বাড়ির মধ্যে বিরোধ চলে আসছিলো।

২৬ জুলাই রাত সাড়ে দশটার দিকে আকন্দ বাড়ির কবজ উদ্দিন রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে আসে। এরপর আর সে বাড়ি ফিরে নাই। পরে আজ সকালে পার্শ্ববর্তী খোলা মাঠে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে শেরপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

এসময় তার শরিরে ৮/৯টি ধারালো ও চোখা অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যায়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, সরকার বাড়ি ও আকন্দ বাড়ির মধ্যে বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে। তদন্ত শুরু করা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে। লাশ উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগস :

শেরপুরে দুই বাড়ির সংঘাতে খুন হলো কবজ উদ্দিন

আপডেট সময় : ০৭:২৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩