ঢাকা ১২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুরে তিন ইউপি চেয়ারম্যানসহ বিএনপির চার নেতা বহিষ্কার

শেখ সাইদ আহমেদ সাবাব - রংপুর:
  • আপডেট সময় : ১০:১৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩ ১৯৭ বার পঠিত

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থ বিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে শেরপুরের শ্রীবরদী উপজেলার তিন ইউপি চেয়ারম্যানসহ বিএনপির চার নেতাকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারকৃতরা হলেন- শেরপুর জেলা বিএনপির সহসভাপতি ও তাতিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রউফ, কুড়িকাহনিয়া ইউনিয়ন চেয়ারম্যান ফিরোজ খান নুন, ভেলুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ভেলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম, শেরপুর পৌর শাখার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন সেলু।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাদেরকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ট্যাগস :

শেরপুরে তিন ইউপি চেয়ারম্যানসহ বিএনপির চার নেতা বহিষ্কার

আপডেট সময় : ১০:১৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩