ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুরে জেলা পুলিশের উদ্যোগে মুক্তিযোদ্ধার পিতা-মাতাদের সংবর্ধনা মাল্টিপারপাস শেড উদ্বোধন

শেখ সাইদ আহমেদ সাবাব-শেরপুর:
  • আপডেট সময় : ০৯:৪৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩ ২৭৭ বার পঠিত

মহান স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাগনের গর্ভিত পিতা-মাতাদের শেরপুরে জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ২০
জুলাই বৃহস্পতিবার বিকেলে শেরপুর জেলা শহরের অষ্টমীতলাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে মুক্তিযোদ্ধাগনের পিতা-মাতাদের ফুলেল শুভেচ্ছা,ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদাান করা হয়।

উপহার সামগ্রী প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম।

এর আগে পুলিশ লাইন্সে নব নির্মিত মাল্টিপারপাস শেড আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব দেবদাস ভট্টাচার্য্য বিপিএম।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান।
আর তাদের পিতা-মাতারা পৃষ্ঠপোষক, তাদের উৎসাহ ও ত্যাগ স্বীকারের কারণেই সন্তানরা দেশ মাতৃকাকে রক্ষায় যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। কাজেই তাদের মূল্যায়নে স্বাধীনতার ৫২ বছর পর যে আয়োজন তা সামান্য হলেও বিরল।

পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার)
আব্দুল্লাহ আল-মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো.ফখরুজ্জামান জুয়েল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)
সোহেল মাহমুদ, শেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এ.এস.এম.নূরুল ইসলাম হিরো, শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম
শহিদুল ইসলাম, ঝিনাইগাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈমসহ জেলার সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণও তাদের জীবিত পিতা মাতা এবং জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ।

ট্যাগস :

শেরপুরে জেলা পুলিশের উদ্যোগে মুক্তিযোদ্ধার পিতা-মাতাদের সংবর্ধনা মাল্টিপারপাস শেড উদ্বোধন

আপডেট সময় : ০৯:৪৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩