ঢাকা ১২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুরে জমশেদ আলী মেমোরিয়াল কলেজের নয়া কমিটি নিয়ে আবার বিক্ষোভ, অধ্যক্ষের অপসারণ দাবি

শেখ সাইদ আহমেদ সাবাব-শেরপুর:
  • আপডেট সময় : ০৮:১২:৫১ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩ ১৩৫ বার পঠিত

শেরপুরের জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রী কলেজের নয়া কিমিট গঠন নিয়ে আবার বিক্ষোভ করেছে কলেজের সাবেক সভাপতি মিনহাজ উদ্দিন মিনালের নেতৃত্বে তার সমর্থিত এলাকাবাসী।

এসময় তারা কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি ও নানা
অনিয়মের অভিযোগ তুলে তার অপসারণ এবং কলেজ গভর্নিং বডির সদ্য নিয়োগকৃত সভাপতির পদত্যাগের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেন।

৩ মে বুধবার সকালে কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মিনহাজ উদ্দিন মিনালের নেতৃত্বে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজারে কলেজ গেটের সামনে ওই কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন শেষে তারা শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কে বসে অবরোধ শুরু করলে পুলিশ এসে তাদের
অবরোধ তুলে নেয়ার অনুরোধ করলে অবরোধ তুলে নেন অবরোধ কারীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল, রণজিৎ চন্দ্র দে, আব্দুর করিম মিস্টার, মো. হানিফ উদ্দিন, খোকন
নন্দী, মো. আলমগীর হোসেন, আবুল কালাম আজাদ, মাসুদ রানা প্রমুখ।

মানব বন্ধনে বক্তারা বলেন, এলাকায় শিক্ষার হার বাড়াতে ২০০১ সালে লছমনপুর ইউনিয়নে মিনহাজ উদ্দিন মিনাল তার বাবার নামে জমশেদ আলী মেমোরিয়াল কলেজটি প্রতিষ্ঠা করেন। তিনি সভাপতির দায়িত্বে থাকাকালে কলেজটি পর্যায়ক্রমে ডিগ্রী ও অনার্স কলেজে উন্নীত হয়। কিন্তু কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম রেজার স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির কারণে কলেজটি আজ ধ্বংসের পথে।

এছাড়া নিজের অপকর্ম যাতে প্রকাশ না পায় সেজন্য টিকে থাকতে অন্য এলাকার বাসিন্দা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানুকে
সভাপতি বানিয়েছেন। তারা নয়া সভাপতির দ্রুত পদত্যাগ দাবি করেন। জনাব মিনহাজ উদ্দন মিনাল বলেন, আমাদের দাবী না মানা পর্যন্ত আন্দোলন চলবেই।

এদিকে সকল অভিযোগ অস্বীকার করে কলেজ অধ্যক্ষ শহিদুল ইসলাম রেজা বলেন, ২০১৮ সালে সভাপতির পদ থেকে অব্যাহতি পাওয়ার পর থেকেই জনাব মিনহাজ উদ্দিন মিনাল তার বিরুদ্ধে মনগড়া অভিযোগ করে আসছেন।

ইতিপূর্বেও এসব অভিযোগ করেছিলেন তিনি। যা বিভিন্ন বিভাগের পক্ষ থেকে তদন্ত করে কোন সত্যতা পায়নি। আমি কোন দূর্নীতি অনিয়ম কিরিনি, বরং কলেজকে অনিয়মের হাত থেকে রক্ষা করেছি। এছাড়া কলেজের স্বার্থেই সব নিয়ম মেনেই নতুন সভাপতি জনাব ছানুয়ার হোসেন ছানু সাহেবকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। আমরা যথাযথ নিয়ম মেনেই সকল শিক্ষক কর্মচারী ঐক্যবদ্ধভাবে কলেজ পরিচালনা করছি, কাজেই
পদত্যাগ বা অপসারনের প্রশ্নই আসেনা।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রী কলেজের কিছু দাবি-দাওয়া নিয়ে কলেজের সাবেক সভাপতি মিনহাজ উদ্দিন মিনালের নেতৃত্বে মানববন্ধনের পর শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে তাদের বুঝিয়ে অবরোধ তুলে নেওয়া হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :

শেরপুরে জমশেদ আলী মেমোরিয়াল কলেজের নয়া কমিটি নিয়ে আবার বিক্ষোভ, অধ্যক্ষের অপসারণ দাবি

আপডেট সময় : ০৮:১২:৫১ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩